ISL 2024-25: জাভির জোড়া গোল, পিছিয়ে পড়েও আইএসএলে মুম্বই সিটিকে হারাল জামশেদপুর এফসি

ISL 2024-25: আইএসএলে জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো জামশেদপুর এফসি। নিজেদের মাঠে তারা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ছিনিয়ে নিল রুদ্ধশ্বাস জয়।

পিছিয়ে পড়েও জামশেদপুরের জয় এলো ৩-২ গোলে। জোড়া গোল করেন জাভি হার্নান্দেজ। এই মুহূর্তে ২টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট রয়েছে বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি ও পাঞ্জাব এফসির।

ISL 2024-25

বল দখলের লড়াইয়ে জামশেদপুরের থেকে অনেকটাই এগিয়ে ছিল মুম্বই সিটি এফসি। ১৮ মিনিটে নিকোস কারেলিসের গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ৩৬ মিনিটে জর্ডন মারের গোলে সমতা ফেরায় জামশেদপুর এফসি। এরপরই জোড়া গোল জাভি হার্নান্দেজের।

৪৪ মিনিটে হার্নান্দেজের গোলে জামশেদপুর এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বিরতিতে সেটাই ছিল লিড। এই গোলের সুবাদে আইএসএলের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে পাঁচটি দলের হয়ে গোল করার নজির রাখলেন হার্নান্দেজ। ৫০ মিনিটে তাঁর গোলেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় জামশেদপুর।

৭৭ মিনিটে ইওয়েল ভান নিয়েফের গোলে ব্যবধান কমাতে পারলেও বাকি সময়ে সমতা ফেরানোর গোলটি আর পায়নি মুম্বই সিটি এফসি। ম্যাচে শুরু থেকে আধিপত্য রেখেই খেলছিল মুম্বই সিটি এফসি। ম্যাচের ডেডলক খোলার আগে অবশ্য দুই দলই সুযোগ নষ্ট করে।

প্রথমার্ধে এগিয়ে থাকার সুবাদে জামশেদপুর একই ছন্দ বজায় রেখে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে। ৪৬ মিনিটে তাদের ব্য়বধান বাড়তেও পারতো। হার্নান্দেজের বাড়ানো বল থেকে গোল করার ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মারে। এর মিনিট খানেক পর সুযোগ নষ্ট করেন স্টিফেন ইজে।

হার্নান্দেজ প্রথম গোলটি করেছিলেন ফ্রি কিক থেকে। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে মাপা ক্রস বাড়িয়েছিলেন সেমিনলেন ডঙ্গেল। স্প্যানিয়ার্ড হার্নান্দেজ তা প্রতিপক্ষের গোলে পাঠাতে ভুল করেননি। ২-৩ গোলে পিছিয়ে থাকা অবস্থায় সমতা ফেরানোর মরিয়া লড়াই চালায় পিটার ক্র্যাটকির মুম্বই সিটি এফসি। কিন্তু জামশেদপুর এফসির রক্ষণভাগ জমাট থাকায় আর কোনও গোল হয়নি।

জামশেদপুর এফসির পরের ম্যাচ ২৮ সেপ্টেম্বর ভুবনেশ্বরে ওডিশা এফসির বিরুদ্ধে। ২ অক্টোবর নিজেদের মাঠে মুম্বই সিটি এফসি নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।

এদিকে, আইএসএলের ডাবল হেডারে আজ কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচ চলছে এফসি গোয়ার বিরুদ্ধে। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও কোনও দল এখনও অবধি গোল পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+