Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2024-25: ইকেরের জোড়া গোল, মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ডের দৌড়ে টিকে এফসি গোয়া

ISL 2024-25: আইএসএলে লিগ শিল্ড জয়ের জন্য অপেক্ষা বাড়ল মোহনবাগান সুপার জায়ান্টের। আজ মুম্বই ফুটবল অ্যারেনায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল এফসি গোয়া।

ইকের গুয়ারক্সেনার জোড়া গোল, সেই সঙ্গে বোরহা হেরেরাও গোল পেলেন। নিট ফল মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে পরাস্ত করল গোয়া।

ISL 2024-25

এর আগে, আইএসএলে গোয়ার বিরুদ্ধে মুম্বই ১৩টি ম্যাচে অপরাজেয় ছিল। অবশেষে সেই ধারায় যবনিকা টানল এফসি গোয়া। শুরু থেকেই মুম্বই রক্ষণে চাপ বাড়াচ্ছিল গোয়া। বলা ভালো, গুয়ারক্সেনা একাই নাস্তানাবুদ করছিলেন মুম্বইয়ের রক্ষণভাগের ফুটবলারদের।

২৪ মিনিটে মুম্বইয়ের রক্ষণকে কিংকর্তব্যবিমূঢ় পরিস্থিতিতে দাঁড় করিয়ে গোল করে গোয়াকে এগিয়ে দেন গুয়ারক্সেনা। এর মিনিট পাঁচেক পর বোরহার ক্রস থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন গুয়ারক্সেনা। হেড ঠিকঠাক দিতে পারেননি, তা প্রতিহতও হয়। যদিও ৪১ মিনিটে উদান্ত সিংয়ের ক্রসকে গোলে রূপান্তরিত করেন ইকের।

বিরতিতে গোয়া এগিয়ে ছিল ২-০ গোলে। মেহতাব সিং হেড দিয়ে বল ক্লিয়ার করতে গেলে অরক্ষিত অবস্থায় থাকা বোরহা বল পেয়ে যান। তিনি ৬৪ মিনিটের মাথায় গোল করে এফসি গোয়াকে এগিয়ে দেন ৩-০ গোলে। মুম্বই সিটি এফসি ব্যবধান কমানোর চেষ্টা করলেও পারছিল না সুযোগের সদ্ব্যবহার করতে।

ইনজুরি টাইমে গোয়ার গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় মুম্বই সিটি এফসি। তা থেকে গোল করেন লালিয়ানজুয়ালা ছাংতে। এই জয়ের ফলে গোয়া ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান মজবুত করল। শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে মুম্বই সিটি এফসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+