দুরন্ত কামব্যাক! কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ISL সেমিফাইনালে মোহনবাগান SG-র সামনে ওডিশা এফসি
ISL 2023-24: আইএসএলের প্লে-অফে দুরন্ত জয় ছিনিয়ে নিল ওডিশা এফসি। কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করল তারা।
২-১ ব্যবধানে জয়ের ফলে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ওডিশা এফসি।

কলিঙ্গ স্টেডিয়ামে আজকের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। আহমেদ জাহুর অ্যাসিস্টে কেরলের জালে বল জড়িয়েছিলেন মুর্তাদা ফল। যদিও ২৭ মিনিটের মাথায় রেফারিরা শলাপরামর্শ করে অফ সাইডের কারণে গোলটি বাতিল করে দেন।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য ঝাঁপায়। ৫০ মিনিটে ওডিশার জেরির প্রয়াস ব্লক করেন হরমিপাম, এরপর রানাওয়াডে শট নিলে কর্নারের বিনিময়ে বলটি বিপন্মুক্ত করেন কেরলের গোলকিপার লারা। ৫৩ মিনিটে কেরল এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল। আইমেনের শট প্রথমে অমরিন্দর বাঁচান, পরে তা পোস্টে প্রতিহত হয়।
এরপরেও দুই দলই গোল করার পরিস্থিতি তৈরি করেছিল। ৬৭ মিনিটে ফিওদোর সারনিচের গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। তিনি বল পেয়েছিলেন আইমেনের থেকেই। ৮৭ মিনিটে সমতা ফেরায় ওডিশা এফসি। দিয়েগো মরিসিওর গোলের সৌজন্যে। এর ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ওডিশা এফসির হয়ে জয়সূচক গোলটি করেন ইসাক ভানলালরুয়াতফেলা। ম্যাচের ৯৮ মিনিটে। জাহুর মাপা পাস ধরে রয় কৃষ্ণ ক্রস বাড়ান ইসাককে লক্ষ্য করে। কাজের কাজটি করতে কোনও ভুল করেননি ভারতীয় মিডফিল্ডার।
১০৪ মিনিটে রাহুল কেপি হেডে গোল করতে গিয়েছিলেন, তা দারুণভাবে বাঁচান ওডিশার গোলরক্ষক অমরিন্দর সিং। এরপর আর সমতা ফেরাতে পারেনি কেরালা ব্লাস্টার্স এফসি। কাল এফসি গোয়া খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনাল খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications