ISL 2023-24: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, ঘরের মাঠে লিগ শিল্ডের স্বপ্নপূরণ সবুজ মেরুনের

লিগ শিল্ডের স্বপ্নপূরণ, মুম্বই সিটিকে ২-১ গোলে হারাল মোহনবাগান এসজি। এসিএলে যোগ্যতা অর্জন করল মোহনবাগান এসজি। প্রথমবার লিগ শিল্ড জিতল সবুজ মেরুন।

অসুস্থতা কাটিয়ে এই ম্যাচে মোহনবাগান এসজির সাইড লাইনে ফিরলেন কোচ হাবাস। গত তিনটি ম্যাচে অসুস্থতার জন্য মাঠে আসতে পারনেনি স্প্যানিশ বস। অবশেষে সোমবার সন্ধ্যায় যাবতীয় উৎকড়্ঠার অবসান ঘটিয়ে মাঠে এলেন। তাঁকে দেখেই উল্লাসে ফেটে পড়ল যুবভারতীর সবুজ মেরুন জনতা। ৩-২-৪-১ ছকে দল নামান মোহনবাগান এসজি কোচ হাবাস। প্রথম একাদশে ফিরলেন লিস্টন কোলাসো।

ISL 2023-24

ড্র করলেই লিগ শিল্ড জিতবে মুম্বই সিটি এফসি, অন্যদিকে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না সবুজ মেরুনের কাছে। এই পরিস্থিতিতে খেলতে নেমে ম্যাচের শুরুতেই ২ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল মোহনবাগান এসজি। গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন দিমিত্রি।পাল্টা আক্রমণ করে মু্‌ম্বই সিটিও। বেশ কয়েকবার বাগান শিবিরে হানা দেন বিপিন সিং-দিয়াজরা।

২০মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহনবাগান এসজি। অনিরুদ্ধ থাপার সেন্টার থেকে লিস্টনের হেড পোস্টে লেগে প্রতিহত হয়। ২ মিনিটে লিস্টনই গোল করে এগিয়ে দিলেন সবু মেরুনকে। দিমিত্রির পাস বল নিয়ে বক্সে ঢুকে ইন সাইট ও আউট সাউডে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দর্শনীয় গোল করলেন লিস্টন। গোল করেই ছুটে গেলেন গ্যালারির দিকে। সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মুম্বইও। ৪৫ মিনিট দিয়াজের পাস থেকে গোলের সহজ নষ্ট করলেন ছাংতে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে হাবাসের দল।

বিরতি পর গোল শোধের লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ শুরু করে মুম্বই সিটি এফসি।৬০ মিনিটের পর থেকেই ডিফেন্সের ছকে খেলতে শুরু করে হাবাসের দল। অভিষেকের জায়গায় মাঠে এলেন দীপক টাংরি, অন্যদিকে জনি কাউকোর পরিবর্তে হাবাস নামালেন হ্যামিলকে। গোলের লক্ষ্যে বাগান বক্সে প্রবল চাপ সৃষ্টি করে মুম্বই দল। শুভাশিস, হেক্টরদের ব্যস্ত রাখেন রালতে, ছাংতেরা।

৭৭ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন কামিংস, কিন্তু হেড থেকে গোল করতে পারলেন না অজি স্ট্রাইকার। কিন্তু ৮১ মিনিটে দলকে চাপের প্রেসার কুসার থেকে বের করে আনলেন সেই কামিংসই। দিমিত্রির পাস থেকে মাথা ঠান্ডা রেখে বল জালে জড়িয়ে দিলেন কামিংস। মাঝের কয়েক মিনিট যেন ঘুমিয়ে ছিল যুবভারতী। কামিংসের গোলেই জেগে উঠল যুবভারতী।

৮৯ মিনিটে একটি গোল শোধ করল মুম্বই সিটি এফসি। ছাংড়ে গোল করে বাগানকে ফের চাপে ফেললেন। এরইমধ্যে লাল কার্ড দেখলেন বেন্ডল হ্যামিল। ফলে অতিরিক্ত সময়ে চাপ আরও বাড়ল সবুজ মেরুনের। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেল সবুজ মেরুন। ২২ ম্যাচে ৪৮ পয়েন্টে লিগ শেষ করল বাগান, মুম্বই থামল ৪৭ মিনিটে। এসিএলে যোগ্যতা অর্জন করল মোহনবাগান এসজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+