ISL 2023-24: বড়দিনের আগে ব্যর্থতার ধারা অব্যাহত, গোয়ার কাছে হার, চোটের তালিকা লম্বা হচ্ছে মোহনবাগান এসজির
বড়দিনের আগে ব্যর্থতার ধারা অব্যাহত মোহনবাগান এসজির। মুম্বইয়ের পর এবার ঘরের মাঠে এফসি গোয়ার কাছেও হারতে হল সবুজ মেরুনকে। ম্যাচের ফল ৪-১ । পর পর দুই ম্যাচে হারের মুখ দেখতে হল জুয়ান ফেরান্দোর দলকে।
মুম্বই ম্যাচে লাল কার্ড দেখার জন্য গোয়ার বিরুদ্ধে ফেরান্দো দলে রাখতে পারেননি আশিস রাই, লিস্টন কোলাসো ও ভিক্টরকে। এরফলে নিজের পুরানো দলের বিরুদ্ধে ছক বদলে ফেলেন সবুজ মেরুনের স্প্যানিশ কোচ। ৩-৪-১-২ ছকে দল নামান ফেরান্দো। ডিফেন্সে হ্যামিলের সঙ্গী হন দীপক ট্যাংড়ি ও সুমিত রাঠি। শুভাশিস ও মনবীরকে মাঝমাঠে রেখে দায়িত্ব দেন গোয়ার উইং প্লে বন্ধ করার।

১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন গোয়ার নোয়াহ ওয়াইল। গোল দেওয়ার পরও আক্রমণের ঝঁাঝ কমায়নি। বার বার বাগান রক্ষণকে পরীক্ষার মধ্যে ফেলেন গোয়ানিজরা। এরমধ্যেই কামিংস-সাদিকুরা সুযোগ তৈরি করলেও তা গোলে রাখতে পারলেন না। ৪২ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে ২-০ গোলে এগিয়ে যায় গোয়া।
গোয়ার হয়ে দ্বিতীয় গোল করলেন ভিক্টর রড্রিগেজ, তাঁকে বল সাজিয়ে দিলেন কার্ল ম্যাক। দ্বিতীয় গোলের মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফের গোল করল গোয়া। ৩-০ করলেন সেই সাদাউই। বাগান রক্ষণের ফুটবলারদের কার্যত দর্শকের ভূমিকায় দেখা গেল। ৩ গোলে পিছিয়ে থেকেও প্রথমার্ধ শেষ হওয়ার আগেই প্রত্যাঘাত করল মোহনবাগান এসজি।অতিরিক্ত সময়ের একেবারে শেষে দুরন্ত ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমালেন দিমিত্রি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করেন বাগান কোচ ফেরান্দো। সুমিত রাঠি ও দীপক ট্যাংড়িকে তুলে নিয়ে নামান হামতে এবং কিয়ান নাসিরিকে। শুভাশিসকে ফেরালেন রক্ষণে। ৬০ মিনিটে ফের জোড়া পরিবর্তন করেন ফেরান্দো। কামিংস এবং মনবীরের পরিবর্তে নামান বুমোস ও সুহেল ভাটকে।
বুমোসকে নামিয়ে মাঝমাঠে আরও দখল আনার চেষ্টা করেছিলেন ফেরান্দো। বেশ কয়েকটি সুযোগও পায় সবুজ মেরুন জার্সিধারীরা। গ্লেন মার্টিন্সের পরিবর্তে রবি বাহাদুর রানাকে নামালেন। এরইমধ্যে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখলেন বুমোস। কিন্তু চোট পেয়ে ফেরান্দোর সমস্যা আরও বাড়ালেন হ্যামিল। এরফলে বেশ কিছুটা সময় ১০ জনে খেলতে হল বাগানকে। কারণ তার আগে পাঁচজন পরিবর্তন হয়ে যায়। ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল কের ব্যবধান ৪-১ করলেন মার্টিনেজ।
মোহন-ইস্টের ম্যাতে রেফারিং নিয়ে বিতর্ক চরমে। বিগত কয়েকটি ম্যাচেই বাংলার দুই প্রধানের ম্যাচে খারাপ রেফারিং হয়েছে। এই পরিস্থিতিতে রেফারিং নিয়ে ফেডারেশনকে কড়া চিঠি দিল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি বলা হয়েছে, গত কয়েক বছরে এআইএফএফ-কে রেফারিং নিয়ে বহু বার জানানো হলেও কোনও সুরাহা হয়নি। শুক্রবারের ম্যাচে ইস্টবেঙ্গল তিনটি পেনাল্টি পায়নি । পাশাপাশি ওড়িশার এক ফুটবলারকে লাল কার্ড দেখানো উচিত ছিল ।
অতীতে বার বার এআইএফএফ ইস্টবেঙ্গলের আবেদন প্রত্যাখ্যান করেছে। তবু শুক্রবারের ম্যাচের ভিডিও সহ লাল হলুদের চিঠি যাচ্ছে ফেডারেশনের কাছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications