Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: সপ্তমীতে নিভল মশাল, রোগ না সারার মাশুল! এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের

ISL 2023-24: ইস্টবেঙ্গলের রোগ সারার লক্ষণ নেই। সপ্তমীতে তাই ভুবনেশ্বরে নিভে গেল মশাল। প্রথমার্ধে এগিয়ে থেকেও এফসি গোয়ার কাছে পরাস্ত কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দল।

ম্যাচে দাপট ছিল এফসি গোয়ারই। কিন্তু তবুও নওরেম মহেশের করা গোলে বিরতিতে এগিয়ে ছিল লাল হলুদ। কিন্তু দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৭৪ ও ৭৫ মিনিটে পরপর দুটি গোল হজম করাই খালি হাতে ফেরাল ইস্টবেঙ্গলকে।

ISL 2023-24: সপ্তমীতে নিভল মশাল, রোগ না সারার মাশুল!

আগের ম্যাচেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ অবধি হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। আজ ফের পরাজয়ের পর কার্লেস কুয়াদ্রাত বলেন, প্রথমার্ধে আমরা ভালো খেলছিলাম। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে রক্ষণভাগ সঙ্ঘবদ্ধ করার চেষ্টা করি। কিন্তু বিরতির পর সহজেই বলের নিয়ন্ত্রণ হারানোয় সমস্যা তৈরি হয়। প্রতিপক্ষকে ম্যাচ নিয়ন্ত্রণের সুযোগ আমরাই করে দিই।

কুয়াদ্রাত অবশ্য ফুটবলারদের পাশে থেকেই বলেন, একটা সেট পিসেই সব চেষ্টা বিফলে যায়। পরের মিনিটেই দ্বিতীয় গোলটি দুর্ভাগ্যজনক। দলে অনেক নতুন খেলোয়াড় রয়েছেন। ওঁদের আরও পরিণত হতে হবে। বেঙ্গালুরুর পর ফের একইরকম হার, এটি আমাদের কাছে একটা শিক্ষা। কঠিন দলগুলির বিরুদ্ধে ভালো খেলতে মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে।

ISL 2023-24: সপ্তমীতে নিভল মশাল, রোগ না সারার মাশুল!

লাল হলুদ পয়েন্ট নষ্ট শুরু করলেও গতবারের মতো ব্যর্থতা সঙ্গী হবে না বলেই আশ্বস্ত করছেন কুয়াদ্রাত। তিনি বলেন, ভুলগুলি শোধরাতে হবেই। গত ম্যাচে একটি পেনাল্টি আমাদের শেষ করে দিয়েছিল। এই ম্যাচে একটা ফ্রি কিকের জন্য আমরা খেলা থেকে হারিয়ে গেলাম। ঘুরে দাঁড়াতেই হবে।

সপ্তাহ দুয়েকের বিশ্রাম নিয়ে আজ খেলতে নামায় ছন্দ পেতে সমস্যা হচ্ছিল লাল হলুদের। তবু ৪১ মিনিটে নওরেম মহেশের গোল এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। নন্দকুমারের ক্রস থেকে গোলটি আসে। কিন্তু দ্বিতীয়ার্ধে লাল হলুদ যেন খোলসে ঢুকে পড়ে। যার ফলে লাগাতার চাপ বজায় রেখে সন্দেশ ঝিঙ্গন ও ভিক্টর রড্রিগেজের গোলে বাজিমাত।

এফসি গোয়ার পরবর্তী ম্যাচ অক্টোবরের ২৫ তারিখ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ৪ নভেম্বর হোম ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকার আটে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এফসি গোয়া চলে এলো দ্বিতীয় স্থানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+