Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: ইস্টবেঙ্গল হেরেই চলেছে, পেনাল্টি নষ্টের প্রদর্শনীতে তিন পয়েন্ট উপহার কেরালা ব্লাস্টার্সকে

ISL 2023-24: আইএসএলে হেরেই চলেছে ইস্টবেঙ্গল। আগের দুটি ম্যাচে এগিয়ে থেকেও শেষ অবধি হেরেছিল কার্লেস কুয়াদ্রাতের দল। আজ লাল হলুদের পরাজয়ে কাঁটা হয়ে বিঁধে রইল পেনাল্টি নষ্টের প্রদর্শনী।

শেষের দিকে নাটকীয় ম্য়াচের সাক্ষী রইল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। ক্লেইটন সিলভার প্রথম প্রয়াসে পেনাল্টি নষ্ট, রি-টেক থেকেও বল জালে জড়াতে না পারা। তার মিনিট তিনেক পরেই গোল হজম। ইনজুরি টাইমে গোল করলেও তা যথেষ্ট ছিল না।

ISL 2023-24: ইস্টবেঙ্গল হেরেই চলেছে

এভাবে পয়েন্ট নষ্ট করার ধারার অব্যাহত থাকলে যে চলতি মরশুমেও ইস্টবেঙ্গলের সমর্থকদের হতাশা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। লাল হলুদকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে আপাতত কেরালা ব্লাস্টার্স সরিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টকে। ৬ ম্যাচে ব্লাস্টার্সের পয়েন্ট ১৩, বাগানের ৪ ম্যাচে ১২। লাল হলুদ ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দশে।

৩২ মিনিটে আদ্রিয়ান লুনার থেকে বল পেয়ে তা লাল হলুদের জালে জড়িয়ে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন জাপানি ফুটবলার দাইসুকে সাকাই। বিরতিতে ১ গোলেই এগিয়ে ছিল কেরালা ব্লাস্টার্স। ৮৫ মিনিটের মাথায় সমতা ফেরানোর দারুণ সুযোগ পায় ইস্টবেঙ্গল। কেরালার গোলরক্ষক সচিন সুরেশ ক্লেইটন সিলভার পেনাল্টি রুখে দেন।

কিন্তু ক্লেইটন শট নেওয়ার আগে লাইনের বাইরে চলে এসেছিলেন সুরেশ। ফলে ফের পেনাল্টি মারার সুযোগ পান সিলভা। কিন্তু এবারও ঝাঁপিয়ে পড়ে ব্রাজিলীয় স্ট্রাইকারের শট রুখে দিয়ে নজির গড়েন সুরেশ। তিনিই আইএসএলের ইতিহাসে প্রথম গোলকিপার যিনি পরপর দুটি ম্যাচে পেনাল্টি সেভ করলেন।

৮৮ মিনিটে দিমিত্রস ডায়ামান্টাকোসের গোলে কেরালা ব্লাস্টার্স ২-০ ব্যবধানে এগিয়ে যায়। যদিও এর পরেই দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রিক স্ট্রাইকার। তবে কেরালার ১০ জন হয়ে যাওয়ার ফায়দা তুলতে পারছিল না লাল হলুদ। ইনজুরি টাইমের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ক্লেইটন। তবে তাঁর এদিনের পেনাল্টি নষ্টের বড় খেসারৎ দিতে হলো ইস্টবেঙ্গলকে।

২৫ নভম্বর ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। কেরালা নিজেদের মাঠে ওই দিনই খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+