হারের হ্যাটট্রিকের পর শক্তিশালী চেন্নাইয়ান এফসিকে ধসিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ

হারের হ্যাটট্রিকের পর শক্তিশালী চেন্নাইয়ান এফসিকে ধসিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ

হারের হ্য়াটট্রিকের পর আইএসএলের মঞ্চে দারুণভাবে ঘুরে দাঁড়াল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। নতুন বছরের নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ৪-১ গোলে লড়াই জিতল হায়দরাবাদ।

ম্যাচে হায়দরাবাদের হয়ে হালিচারণে নার্জারি দুটি গোল করে সেরা হয়েছেন। আইএসএলে ভারতীয় ফুটবলার দাপটের সঙ্গে ম্যাচ জেতাচ্ছেন, অনেকদিন পর এই ছবি দেখা গেল। হায়দরাবাদের ৩ পয়েন্ট সংগ্রহে জোয়েল ও ভিক্টর ১টি করে গোল করেন। সব মিলিয়ে দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ানকে জোর ধাক্কা নিয়ে ম্যাচ জিতে নিল হায়দরাবাদ।

হারের হ্যাটট্রিকের পর, শক্তিশালী চেন্নাইয়ান এফসিকে ধসিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ

প্রথমার্ধে এদিন দুই দল গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এরপর পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচ। ৫০ মিনিটে জোয়েলের গোল হায়দরাবাদ এগিয়ে যায়। তিন মিনিট পরেই এরপর হালিচরণ নার্জারির গোল। ২-১ এগিয়ে যায় হায়দরাবাদ।

পাল্টা ৬৭ মিনিট গোল করে চেন্নাইয়ানের হয়ে অনিরুদ্ধে থাপা ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি। ৭৪ মিনিটে ভিক্টর ও ৭৯ মিনিটে হালিচরণ একটি করে গোল করে হায়দরাবাদকে ৪-১ গোলে ম্যাচ জেতান।

এই জয়ের ফলে ৯ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ, পয়েন্ট টেবিলের ৬ নম্বরে রয়েছে। অন্যদিকে চেন্নাইয়ান ম্যাচ হারায় ৯ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১০। যেকারণে তারা ৮ নম্বরে রয়েছে। পরের ম্যাচে হায়দরাবাদ নর্থ ইস্টের বিরুদ্ধে মাঠে নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+