বিশ্বমানের গোলে হাফ টাইমে হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে মুম্বই
বিশ্বমানের গোলে হাফ টাইমে হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে মুম্বই
বিশ্বমানের গোলে প্রথমার্ধে হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে গেল মুম্বই সিটি এফসি। ম্যাচের ৩৬ মিনিটে আহমেদ জাহুর মাপা সেন্টার থেকে বিপিন বক্সের মধ্যে ভিগনেসের জন্য গোলের পথ তৈরি করে দেন। সেখান থেকে বাঁ-পায়ের দুরন্ত ভলিতে ভিগনেসের বিশ্বমানের গোল। সপ্তম আইএসএলের মঞ্চে বিপিন-ভিগনেস জুটির এই গোল ভারতীয় ফুটবল ফ্যানেদের দীর্ঘদিন মনে থেকে যাবে।

ভিগনেসের এই গোল টুর্নামেন্টের সেরা দশ গোলের মধ্য়ে অবশ্যই জায়গা করে নেবে বলা যায়। ভিগনেসের পাশাপাশি জাহুর সেন্টার থেকে বিপিন যেভাবে গোলের সুযোগ তৈরি করেছেন, তা অবশ্যই প্রশংসীয়।
৪০ গজে দূর থেকে আসা বলটি রিসিভ না করে শুধুমাত্র টাচের মধ্য়ে দিয়ে ভিগনেসকে বাড়িয়ে দারুণ গোল করিয়েছেন বিপিন। ভারতীয় দুই ফুটবলারের জুটিতে লুটির এই গোল নিয়ে ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে।
এই গোলেই প্রথমার্ধ শেষে ১-০ এগিয়ে থেকে মাঠ ছাড়ল মুম্বই সিটি এফসি। শেষদিক হায়দরাবাদ গোল করার দারুণ সুযোগ তৈরি করলেও গোল আসেনি।
৪৪ মিনিটে আকাশের ক্রস থেকে হায়দরাবাদের হয়ে ইয়াসির হেডে গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু মাথায় বল ঠেকানোর আগে চোখ বন্ধ করে ফেলার কারণে তেকাঠিতে দিশা দিতে পারেননি। ফলে প্রথমার্ধ শেষে হায়দরাবাদ ০-১ গোলে পিছিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications