লড়াই করেও হার হায়দরাবাদের, ভারতীয় ফুটবলারের বিশ্বমানের গোলে দুরন্ত জয়ে লিগ শীর্ষে মুম্বই
লড়াই করেও হার হায়দরাবাদের, ভারতীয় ফুটবলারের বিশ্বমানের গোলে দুরন্ত জয়ে লিগ শীর্ষে মুম্বই
দুই অর্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ হলেও, ভারতীয় ফুটবলারের বিশ্বমানের গোলই মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচের পার্থক্য তৈরি করে দিয়ে গেল। ম্যাচের প্রথমার্ধে বিশ্বমানের গোলে হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই সিটি এফসি এগিয়ে যায়।

৩৬ মিনিটে আহমেদ জাহুর মাপা সেন্টার থেকে বিপিন বক্সের মধ্যে ভিগনেসের জন্য গোলের পথ তৈরি করে দেন। সেখান থেকে বাঁ-পায়ের দুরন্ত ভলিতে ভিগনেসের বিশ্বমানের গোল। সপ্তম আইএসএলের মঞ্চে বিপিন-ভিগনেস জুটির এই গোল ভারতীয় ফুটবল ফ্যানেদের দীর্ঘদিন মনে থেকে যাবে।
ভিগনেসের এই গোল টুর্নামেন্টের সেরা দশ গোলের মধ্য়ে অবশ্যই জায়গা করে নেবে বলা যায়। ভিগনেসের পাশাপাশি জাহুর সেন্টার থেকে বিপিন যেভাবে গোলের সুযোগ তৈরি করেছেন, তা অবশ্যই প্রশংসীয়।
৪০ গজে দূর থেকে আসা বলটি রিসিভ না করে শুধুমাত্র টাচের মধ্য়ে দিয়ে ভিগনেসকে বাড়িয়ে দারুণ গোল করিয়েছেন বিপিন। ভারতীয় দুই ফুটবলারের জুটিতে লুটির এই গোল নিয়ে ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। এই গোলেই প্রথমার্ধ শেষে ১-০ এগিয়ে থেকে মুম্বই মাঠ ছাড়ে। প্রথমার্ধের শেষদিক হায়দরাবাদ গোল করার দারুণ সুযোগ তৈরি করলেও গোল আসেনি।
৪৪ মিনিটে আকাশের ক্রস থেকে হায়দরাবাদের হয়ে ইয়াসির হেডে গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু মাথায় বল ঠেকানোর আগে চোখ বন্ধ করে ফেলার কারণে তেকাঠিতে দিশা দিতে পারেননি।
দ্বিতীয়ার্ধে এরপর ৫৯ মিনিটে ফের আক্রমণে ঝড় তুলে মুম্বই ম্যাচের দ্বিতীয় গোলটি তুলে নেয়। মুম্বইয়ের হয়ে গোল অ্যাডাম লে ফন্দ্রের। হায়দরবাদের রক্ষণের দুর্বলতার সুযোগেই রাওলিন বর্জেসের পাস থেকে লে ফন্দ্রে গোল করে যান।
লিগে এই নিয়ে ফক্স ইন দ্যি বক্স নামে পরিচিতি লে ফন্দ্রের ৫টি গোল হয়ে গেল। সপ্তম আইএসএলে গোল করার নিরিখে তিনি তিন নম্বরে রয়েছেন। শেষ পর্যন্ত হায়দরাবাদকে ২-০ গোলে হারিয়ে মুম্বই সিটি এফসি দুরন্ত জয়ে তারা লিগ শীর্ষে জাঁকিয়ে বসল। ৭ ম্যাচ শেষে সার্জিও লোবেরার মুম্বই সিটি এফসি ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্টে টেবিলের মগডালে রয়েছে।












Click it and Unblock the Notifications