Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রথমার্ধেই মাচাদো-র জোড়া গোল, ওডিশাকে গোলের মালা পরিয়ে শেষ চারের দিকে নর্থ ইস্ট ইউনাইটেড

প্রথমার্ধেই মাচাদো-র জোড়া গোল, ওডিশাকে গোলের মালা পরিয়ে শেষ চারের দিকে নর্থ ইস্ট ইউনাইটেড

গোয়ার তিলক ময়দানে আইএসএলের পয়েন্ট তালিকার একেবারে নীচে থাকা ওডিশা এফসি-কে গোলের মালা পরিয়ে শেষ চারে ওঠার দিকে এগিয়ে চলেছে নর্থ-ইস্ট ইউনাইটেড। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে রয়েছে খালিদ জামিলের দল। ম্যাচের গোড়া থেকেই আধিপত্য বজায় রেখেছে নর্থ-ইস্ট। ওডিশার রক্ষণভাগে আছড়ে পড়ছে একের পর এক আক্রমণ। জোড়া গোল করেছেন মাচাদো।

প্রথমার্ধেই মাচাদো-র জোড়া গোল, ওডিশাকে গোলের মালা পরিয়ে শেষ চারের দিকে নর্থ ইস্ট ইউনাইটেড

ম্যাচের ৯ মিনিটের মাথায় আশুতোষ মেহতার ক্রস থেকে ডান পায়ের শটে লুই মাচাদো-র গোলে এগিয়ে যায় নর্থ-ইস্ট। এরপর ১৯ মিনিটে গ্যালেগো-র বাড়ানো বলে ডান পায়ের শটে গোল করেন ব্রাউন, ব্যবধান বাড়ে। এর ঠিক ৫ মিনিট পরেই অনবদ্য গোল করেন মাচাদো। গ্যালেগোর বাড়ানো বলে মাথা ছুঁইয়ে ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁর দ্বিতীয় গোলটি করে সেলিব্রেশনে দুই হাত দিয়ে ভালোবাসার চিহ্ন দেখান মাচাদো। এরপরেও ওডিশার রক্ষণভাগকে ক্রমাগত পরীক্ষার মুখে ফেলে নর্থ-ইস্ট।

বেশ কয়েকটি সুযোগ তৈরিও হয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান কমিয়েছে ওডিশা। গোল করেন ইনম্যান। এই ম্যাচ জিতলে ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট হবে নর্থ-ইস্টের। শেষ চারে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে খালিদ জামিলের দলের পক্ষে। ছয় ম্যাচে অপরাজেয় নর্থ ইস্ট ফেভারিট হিসেবেই শুরু করেছে। অন্যদিকে, ওডিশা টানা সাত ম্যাচে জয়ের মুখ দেখেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+