গোল অধরা, ১ পয়েন্টেই খুশি চেন্নাইয়ান-নর্থ ইস্ট, ৬ ম্যাচ শেষে অপরাজেয় জেরার্ড নুসের দল

গোল অধরা, ১ পয়েন্টেই খুশি চেন্নাইয়ান-নর্থ ইস্ট, ৬ ম্যাচ শেষে অপরাজেয় জেরার্ড নুসের দল

হাড্ডাহাড্ডি ম্যাচ হলেও গোলের দেখা পেল না নর্থ ইস্ট ইউনাইটেড ও চেন্নাইয়ান এফসি। শেষ পর্যন্ত ০-০ ব্যবধানে ম্যাচ শেষে দুই দলই ১টি করে পয়েন্ট পেল। ৯০ মিনিটের লড়াই শেষে ম্যাচ অমীমাংসিত থাকায় চলতি মরসুমে অপরাজেয় থেকে মাঠ ছাড়ল নর্থ ইস্ট।

অন্যদিকে টানা দুই ম্যাচ হারের পর এদিন ১ পয়েন্ট পেল চেন্নাইয়ান। নর্থ ইস্ট ৬ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে এবং চেন্নাইয়ান এফসি ৫ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

গোল অধরা চেন্নাইয়ান-নর্থ ইস্টের, ১ পয়েন্ট নিয়েই খুশি দুই দল

এদিন দুই দলই প্রতিপক্ষে বক্সে সুযোগ তৈরি করলেও দুই অর্ধ মিলিয়ে প্রত্যাশিত গোলটি খুঁজে পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে নর্থ ইস্টের হয়ে রচারজেলা মাঠে নেমেছিলেন। তাঁর সেন্টার থেকে দ্বিতীয়ার্ধে ইদ্রিসা সিলা দারুণ সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য সিলা বল জালে রাখতে পারেননি। ফলে নর্থ ইস্ট গোলের দেখা পায়নি।

ম্যাচে চেন্নাইয়ান এফসি ৬২ শতাংশ বল পজিশন রাখলেও গোল মুখ খুলতে পারেনি। ম্যাচে নর্থ ইস্ট ২৯৮টি ও চেন্নাইয়ান এফসি ৪৭৬টি পাস খেলেছে।

প্রসঙ্গত এবছর তরুণ কোচ জেরার্ড নুসের কোচিংয়ে অপ্রতিরোধ্য নর্থ ইস্ট। এখনও পর্যন্ত নর্থ ইস্ট ৬ ম্যাচে ২টি জয় ও ৪টি ড্র করেছে। অন্যদিকে চেন্নাইয়ান এফসি এদিন টানা ২ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে ১ পয়েন্ট তুলে নিল।

তবে এবছর তাঁদের পারফর্ম্যান্সে কোনও ঝাঁঝ নেই। গত বছরের ফাইনাল খেলে রানার্স হওয়া দল ৫ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি ড্র করেছে, বাকি দুই ম্যাচ তারা হেরে বসেছে। চেন্নাইয়ান এফসির এবছর প্রথম চারে থাকার সম্ভাবনা কম বলে ফুটবলমহল মনে করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+