থামল এটিকে মোহনবাগানের বিজয়রথ, হাবাসের দলের পরের ম্যাচে কবে, প্রতিপক্ষ কারা
থামল এটিকে মোহনবাগানের বিজয়রথ, হাবাসের দলের পরের ম্যাচে কবে, প্রতিপক্ষ কারা
মরসুমে প্রথম হার এটিকে মোহনবাগানের। আইএসএল ২০২০তে টানা ৩ ম্যাচ জয়ের পর ছন্দপতন। জামশেদপুর এফসির বিরুদ্ধে ২-১ গেলে হেরে বসল সবুজ-মেরন ব্রিগেড। ম্যাচে এটিকে মোহনবাগানের রক্ষণভাগের ভুলে জামশেদপুরের হয়ে নেরিজাস ভালসকিস দুবার হেডে (৩০, ৬৬) গোল করে যান। দুবারই মনরয়ের দুরন্ত কর্ণার থেকে মাথা ঠেকিয়ে গোল পান ভালসকিস।

শিরোনামে ছিল দুই স্ট্রাইকারের লড়াই
ম্যাচে দুই দলের দুই স্ট্রাইকারের লড়াই আলোচনার কেন্দ্র ছিল। একদিকে জামশেদপুরের ভালসকিস ও এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণ।শেষবার দুই স্ট্রাইকারই সোনার বুট জয়ের দৌড়ে ছিলেন। শেষ পর্যন্ত গত মরসুমে চেন্নাইয়ান এফসির হয়ে ২০ ম্যাচে ১৫টি গোল করে ভালসকিস সোনার বুট জেতেন।

রয় বনাম ভালসকিসের লড়াইয়ে শেষ হাসি কার
এদিনও ম্যাচে রয় বনাম ভালসকিসের লড়াইয়ে লিথুয়ানিয়ার ফুটবলার শেষ হাসি হাসলেন। ম্যাচের ৮০ মিনিটে রয় কৃষ্ণ গোল পেলেও শেষ রক্ষা হয়নি। ২-১ ম্যাচ হার এটিকে মোহনবাগানের।

এটিকে মোহনবাগানের পরের ম্যাচ কবে
টানা তিন ম্যাচ জয়ের পর বিজয়রথে ধাক্কা এটিকে মোহনবাগানের। জামশেদপুরের বিরুদ্ধে হারের পর শুক্রবার ১১ ডিসেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান।

ডার্ক হর্স হায়দরাবাদ
আইএসএল ২০২০তে এবছর কালো ঘোড়া হায়দরাবাদ। ৩ ম্যাচে হায়দরাবাদ ১টি জয় ও ২টি ড্র করে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর রয়েছে। ওড়িশার বিরুদ্ধে জয় এবং বেঙ্গালুরুকে ০-০ গোলে আটকে দেওয়ার পর জামশেদপুরের বিরুদ্ধে ১-১ ম্যাচ ড্র করেছে হায়দারবাদ। এখনও পর্যন্ত মরসুমে তারা অপরাজেয় রয়েছে। ফলে হাবাসের দলের কাছে আগামী ম্যাচ কঠিন চ্যালেঞ্জ বলা চলে।












Click it and Unblock the Notifications