৯০ মিনিট গোলশূন্য, এক্সট্রা টাইমে গড়াল মুম্বই-গোয়ার আইএসএল সেমির হাড্ডাহাড্ডি দ্বিতীয় লেগ

৯০ মিনিট গোলশূন্য, এক্সট্রা টাইমে গড়াল মুম্বই-গোয়ার আইএসএল সেমির হাড্ডাহাড্ডি দ্বিতীয় লেগ

নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল অমীমাংসিত থেকে গেল। ফলে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার মধ্যে আইএসএলের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যাচ গড়াল এক্সট্রা টাইমে। কারণ এখনও পর্যন্ত কোনও দলই কোনও গোল করতে পারেনি।

৯০ মিনিট গোলশূন্য, এক্সট্রা টাইমে গড়াল মুম্বই-গোয়ার আইএসএল সেমির হাড্ডাহাড্ডি দ্বিতীয় লেগ

আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে দুই বার এগিয়ে গিয়েও জিততে পারেনি এফসি গোয়া। গোল শোধ করে দুর্দান্তভাবে ম্যাচ ফিরে এসেছিল মুম্বই সিটি এফসি। ২-২ ফলাফলে শেষ হয়েছিল ম্যাচ। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে আজকের ম্যাচ জিততেই হবে মুম্বই এবং গোয়া।

জয়ের তাগিদে ম্যাচের প্রথম থেকেই মরিয়া হয়ে ঝাঁপায় দুই দল। যতবার আক্রমণে উঠেছে মুম্বই সিটি এফসি, ততবারই উত্তর দিয়েছে এফসি গোয়া। কয়েকবার তো গোল করার খুব কাছে পৌঁছে যায় দুই দলই। কয়েক চুলের জন্য এবং তালমিলের অভাবে সুযোগ হাতছাড়া করে মুম্বই এবং গোয়া। ম্যাচের ২৭ মিনিটে অতি সহজ গোলের সুযোগ নষ্ট করে জুয়ান ফার্নান্দোর গোয়া।

অন্যদিকে এফসি গোয়ার দুর্দান্তভাবে রক্ষণভাগকে নেতৃত্ব দেন অভিজ্ঞ আদিল খান। মুম্বই স্ট্রাইকার অ্যাডাম লে ফনড্রের সব ইতিবাচক মুভকে নিষ্ক্রিয় করেন ভারতীয় তারকা। তাতে উদ্বুদ্ধ মুম্বইয়ের গোলমুখে আক্রমণে গতি বাড়াতে থাকে গোয়া। ম্যাচের ৩৩ মিনিটে নীল শিবিরের ডি বক্সের বাইরেই ফ্রি কিক পেয়ে যায় জুয়ান ফার্নান্দোর দল। দুর্দান্ত দক্ষতায় ঝাঁপিয়ে গোলমুখী শট বাঁচান অমরিন্দর সিং।

ম্যাচের ৩৭ মিনিটে গোয়ার বক্সের বাইরে ফ্রি কিক পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় মুম্বই সিটি এফসি। গগনচুম্বী শট মেরে সুযোগ হাতছাড়া করেন হুগো বউমোস। ম্যাচের প্রথমার্ধে কোনও দল গোল না পেলেও গতিশীল ফুটবল দিয়ে মন জয় করে মুম্বই সিটি এফসি। অন্যদিকে পরিচিত পাসিং ফুটবলে এদিনও দাগ কাটে এফসি গোয়া।

সে লড়াই দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে। তুল্যমূল্য লড়াইয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে চোরাগোপ্তা ট্যাকেল। চাপে পড়ে বেশ কয়েকবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন রেফারি। দ্বিতীয়ার্ধে তিন বার গোল করার পরিস্থিতি তৈরি করে ফেলে এফসি গোয়া। দুর্দান্ত দক্ষতায় মুম্বইয়ের নিশ্চিত পতন রক্ষা করেন দলের অধিনায়ক তথা গোলরক্ষক অমরিন্দর সিং।

পাসিং ফুটবলের সঙ্গে দুর্দান্ত আক্রমণে দ্বিতীয়ার্ধের প্রথম তিরিশ মিনিটে প্রাধান্য কায়েম থাকে। ৭৬ মিনিট থেকে দুই দলের মধ্যে ফের সমানে সমানে লড়াই হয়। তবু কোনও দলই গোল করতে না পারায় এক্সট্রা টাইমে গড়ায় ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+