Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাড্ডাহাড্ডি ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে দুর্দান্ত জয়, আবির্ভাবেই আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান

হাড্ডাহাড্ডি ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে দুর্দান্ত জয়, আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান

ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংয়ের অনবদ্য গোল এবং ভাগ্যের বলে প্রথমবারের জন্য আইএসএল ফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের মোকাবিলা ২-১ গোলে জিতল সবুজ-মেরুন। অন্যদিকে এক পেনাল্টি সহ একাধিক গোলের সুযোগ নষ্ট করে হেরে মাঠ ছাড়তে হল নর্থইস্ট ইউনাইটেডকে।

হাড্ডাহাড্ডি ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে দুর্দান্ত জয়, আবির্ভাবেই আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান

ম্যাচের প্রথমার্ধে দাপট নিয়ে খেলে এটিকে মোহনবাগান। এর ঠিক উল্টো চিত্র দেখা যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। এক গোলে পিছিয়ে থাকা নর্থইস্ট ইউনাইটেড অর্ধের প্রথম থেকেই আক্রমণে ঝড় তোলে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হয় এটিকে মোহনবাগানের ডিফেন্ডারদের। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে একাধিক গোলের সুযোগ তৈরি করে ফেলে খালিদ জামিলের দল। দুর্দান্ত দক্ষতায় দুই বার সবুজ-মেরুন শিবিরকে নিশ্চিত পতনের থেকে রক্ষা করেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

৬০ মিনিটের পর ফের ম্যাচে ফেরে এটিকে মোহনবাগান। একবার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন রয় কৃষ্ণ। ফিজিয়ান স্ট্রাইকারের পাস থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন জাভি হার্নান্ডেজ। তবে ৬৮ মিনিটে তুলনামূলক কঠিন জায়গা থেকে গোল করে সবুজ-মেরুনের হয়ে ব্যবধান বাড়ান মনবীর সিং। রয় কৃষ্ণর পাস ধরে একক দৌড়ের পর নর্থইস্টের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করেন পাঞ্জাব তনয়।

দুই গোলে পিছিয়ে পড়েও লড়াইয়ের ময়দান থেকে সরে আসতে রাজি হয়নি নর্থইস্ট ইউনাইটেড। সবুজ-মেরুন গোলমুখে আক্রমণে গতি বাড়ায় খালিদ জামিলের দল। খুব শীঘ্র তার ফায়দাও তোলে নর্থইস্ট। ৭৪ মিনিটে ভিপি সুহেরের গোলে ব্যবধান কমায় অভিনেতা জন আব্রাহামের দল। ৭৯ মিনিটে সবুজ-মেরুন বক্সের বাইরে ফ্রি কিক পেয়েও গোল করতে পারেনি নর্থইস্ট।

৮০ মিনিটের মাথায় বক্সের মধ্যে নর্থইস্ট স্ট্রাইকার দেশর্ন ব্রাউনকে ফেলে দিলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টি দিয়ে দেন রেফারি। কিন্তু স্পট কিক থেকে বাইরে শট মেরে ম্যাচে সবুজ-মেরুনের জয় নিশ্চিত করে দেন লুইস মাচাদো। ৮৪ মিনিটে আশুতোষ মেহেতার পাস থেকে আরও একবার গোলের কাছে পৌঁছেও শূন্য হাতে ফিরতে হয় নর্থইস্টের এই বিদেশি স্ট্রাইকারকে। ৮৫ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন আশুতোষ নিজে।

চলতি আইএসএলের লিগ স্তরে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। একবার করে জিতেছে এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেড। প্রতিবারই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল প্রেমীরা। চলতি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগেও দুই দলের মধ্যে তুল্যমূল্য মোকাবিলা হয়েছিল।

তারই রেশ নিয়ে আজকের ম্যাচের শুরু থেকেই এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে সেয়ানে সেয়ানে যুদ্ধ শুরু হয়। প্রথমার্ধের প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ থেকে পাসিং ফুটবলে প্রতিপক্ষকে রীতিমতো টেক্কা দেয় পরিচিত সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামা কলকাতার ক্লাব। অন্যদিকে প্রতি আক্রমণ নির্ভর খেলে বাজিমাত করার চেষ্টা করে সাদা জার্সিতে মাঠে নামা খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেড।

আজকের ম্যাচে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে প্রথম একাদশে জায়গা দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ আন্টোনিও লোপেজ হাবাস। অন্যদিকে মার্সেলিনহো-কে ছাড়াই আক্রমণভাগের ঘুঁটি সাজান সবুজ-মেরন প্রশিক্ষক। রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসকে সামনে রেখে ৪-৪-২ ছকে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামে এটিকে মোহনবাগান। অন্যদিকে ৪-৩-৩ ছকে দল সাজান নর্থইস্টের কোচ খালিদ জামিল। কিন্তু শেষ হাসি হাবাসের মুখেই লেগে থাকে। ১৩ মার্চ অর্থাৎ শনিবার মু্ম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএল ফাইনাল খেলবে সবুজ-মেরুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+