সোনালী বুটের থেকে আর এক গোল দূরে কৃষ্ণ, সেরা গোলরক্ষকের দৌড়ে জোর লড়াই
সোনালী বুটের থেকে আর এক গোল দূরে কৃষ্ণ, সেরা গোলরক্ষকের দৌড়ে জোর লড়াই
মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে তিন বার আইএসএলের ফাইনালে পৌঁছেছে এটিকে। তিন বারই চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার ক্লাব। এবার সংযুক্ত এটিকে মোহনবাগান তাদের প্রথম আইএসএলের ফাইনালে পৌঁছে ট্রফি জয়ের আশা জিইয়ে রাখল। সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল আন্টোনিও লোপেজ হাবাসের দল। সেই সঙ্গে টুর্নামেন্টে সোনালী বুট ও দস্তানা জয়ের লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখলেন যথাক্রমে সবুজ-মেরুনের রয় কৃষ্ণ ও অরিন্দম ভট্টাচার্য।

সোনালী বুটের লড়াই
একদম শেষ পর্বে এসে দাঁড়িয়েছে আইএসএল ২০২১। ফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। এই ম্যাচে গোল দিলেই টুর্নামেন্টে সর্বাধিক গোল স্কোরার হিসেবে সোনালী বুট জিতবেন সবুজ-মেরুনের রয় কৃষ্ণ। এখনও পর্যন্ত আইএসএলে ২১ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন ফিজিয়ান স্ট্রাইকার। সম পরিমাণ ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন এফসি গোয়ার ইগর আনগুলোও। কিন্তু তাঁর দল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারেনি। এই অবস্থায় ১৩ মার্চের ফাইনালে কৃষ্ণ গোল দিতে না পারলে সোনালী বুট যাবে আনগুলোর হাতে। কারণ সেক্ষেত্রে দুই তারকাই ১৪ গোলে দাঁড়িয়ে থাকবে। এক ম্যাচ কম খেলার সুবাদে অ্যাডভান্টেজ পাবে এফসি গোয়ার তারকা।

সোনালী দস্তানার লড়াই
চলতি আইএসএলে এখনও পর্যন্ত দশটি ক্লিনশিট হাসিল করেছেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। গোটা টুর্নামেন্টে ১১৮.১৩ অন্তর গোল হজম করে সোনালী দস্তানা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন সবুজ-মেরুন গোলপ্রহরী। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র অমরিন্দর সিং টু্র্নামেন্টে ১০০.৫ মিনিট অন্তর গোল হজম করেছেন। আইএসএলে এখনও পর্যন্ত ১০টি ক্লিনশিট হাসিল করেছেন অমরিন্দরও। ফলে ফাইনালে দুই দলের গোলরক্ষকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ক্লিনশিট হাসিল করতে পারলে সোনালী বুট যাবে অরিন্দমের ঝুলিতে। অন্যদিকে পুরস্কারে নিজের নাম খোদাই করতে বেশ কসরৎ করতে হবে অমরিন্দরকে।

সবচেয়ে বেশি গোল
চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে মুম্বই সিটি এফসি। ৩৭ বার জালে বল জড়িয়েছে সার্জিও লোবেরার দল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার গোল সংখ্যা ৩৩।

সবচেয়ে বেশি পাস
ফাইনালে উঠতে না পারলেও চলতি আইএসএলে সবচেয়ে বেশি ১০,৫৯৬টি পাস খেলেছে এফসি গোয়া। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি ১০,৫৭০টি পাস খেলেছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications