আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে ১০ জনের মুম্বই সিটি-কে ১-০ গোলে হারাল লড়াকু নর্থইস্ট

আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে ১০ জনের মুম্বই সিটি-কে ১-০ গোলে হারাল লড়াকু নর্থইস্ট

সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী মুম্বই সিটি এফসি-কে ১-০ গোলে হারাল লড়াকু নর্থইস্ট ইউনাইটেড এফসি। প্রথমার্ধে মেপে খেলে ম্যাচে দ্বিতীয়ার্ধে ফিরে আসে জন আব্রাহামের দল। এমন ভাবে ফিরে আসে দল যে খেই হারিয়ে ফেলে মুম্বই সিটি এফসি-র দাপুটে শিবির।

আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে ১০ জনের মুম্বই সিটি-কে ১-০ গোলে হারাল লড়াকু নর্থইস্ট

শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে রনবীর কাপুরের দল। অন্যদিকে আল্ট্রা-ডিফেন্সিভ রণনীতিতে সাবধানে এবং মেপে প্রথমার্ধ কাটিয়ে দেন নর্থইস্টের ফুটবলাররা। তবে ছন্দপতন ঘটে প্রথমার্ধেই। জঘন্য ফাউল করে ৪৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান পরাজিত দলের অন্যতম ভরসা আহমেদ জাহৌ।

দ্বিতীয়ার্ধে সুযোগকে কাজে লাগায় নর্থইস্ট ইউনাইটেড। ১০ জনের মুম্বই সিটি এফসি-কে কার্যত চেপে ধরে জন আব্রাহামের দল। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন কেওয়েসি আপিয়া, মাচাদোরা। লাগাতার আক্রমণ নড়বড়ে হয়ে যায় মুম্বই সিটি এফসি-র দামী ডিফেন্স। ফলে ভুল করে বসেন মান্দার রাও দেশাইরা। ম্যাচের ৪৮তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। গোল দিতে ভুল করেননি কেওয়েসি আপিয়া।

তবে প্রথম ম্যাচে হার বাঁচাতে লড়াই চালিয়ে যায় মুম্বই সিটি এফসি। শেষ ১০ মিনিটে নর্থইস্ট ইউনেটেডর গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে ফার্নান্দেজ, বউমোসরা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও যায় অভিনেতা রনবীর কাপুরের দল। তবে নর্থইস্ট ইউনাইডের রক্ষণভাগকে হারাতে পারেনি মুম্বই সিটি এফসি।

যদিও ম্যাচ বলের দখল সবচেয়ে বেশি নিজেদের কাছে রাখে মুম্বই সিটি এফসি। ৬৬ শতাংশ বল পসেসন থাকে পরাজিত দলের কাছে। নিজেদের মধ্যে ৫৫২টি পাস খেলে রনবীর কাপুরের দল। গোলমুখে ১০টি শট নেয় মুম্বই সিটি এফসি। অন্যদিকে জয়ী নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে ৩৪ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে। নিজেদের মধ্যে ৩৩২টি পাস খেলে জন আব্রাহামের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+