আইএসএলে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয়, তবু নক আউটে নেই জামশেদপুর এফসি

আইএসএলে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে বড় জয়, তবু নক আউটে নেই জামশেদপুর এফসি

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে বড় জয় হাসিল করেও আইএসএলের নক আউটে পৌঁছতে পারল না জামশেদপুর এফসি। অন্যদিকে সুনীল ছেত্রীর দল অনেক আগেই শেষ চারের লড়াই থেকে ছিটকে যাওয়ায় এই ম্যাচ তাদেরও কাছে ছিল নিয়মরক্ষারই। সেখানেও দাঁত ফোঁটাতে পারল না বেঙ্গালুরু এফসি। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তাদের ৩-২ গোলের ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে।

আইএসএলে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয়, তবু নক আউটে নেই জামশেদপুর এফসি

যদিও ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। শুরুর দিকে সঙ্ঘবদ্ধ আক্রমণ তুলে আনতে থাকে বেঙ্গালুরু এফসি। প্রথম ১০ মিনিট ম্যাচে প্রাধান্য কায়েম থাকে সুনীল ছেত্রী শিবিরের। কিন্তু ১৫ মিনিটের পর খেলায় উলোট পুরাণ ঘটে যায়। আচমকাই আক্রমণে ঝাঁঝ বাড়ায় জামশেদপুর এফসি। ১৬ মিনিটের মাথায় তেমনই এক আক্রমণ থেকে ম্যাচের প্রথম গোলটি করে জামশেদপুরের স্টিফেন এজে।

এক গোলে পিছিয়ে পড়া বেঙ্গালুরু এফসি ম্যাচে প্রত্যাবর্তন ঘটানোর মরিয়া চেষ্টা চালাতে থাকে। কিন্তু কাজের কাজটি করে যায় জামশেদপুর। ৩৪ মিনিটে ওয়েন কোয়েলের দলের হয়ে গোলের ব্যবধান বাড়ান লেন ডঙ্গেল। এরপর চাপে পড়ে যাওয়া বেঙ্গালুরু এফসি-কে চেপে ধরে জামশেদপুর। ফল স্বরূপ ম্যাচের তৃতীয় গোলটিও যায় সুনীল ছেত্রী শিবিরের বিপক্ষে। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি।

দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। গোলের ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা চালিয়ে যান সুনীল ছেত্রীরা। সেই সময় বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্টও করে বেঙ্গালুরু এফসি। কিন্তু ৬২ মিনিটে আরও একটি সুযোগ পেলে সেটিকে কাজে লাগাতে ভুল করেনি একবারের আইএসএল চ্যাম্পিয়নরা। ৬২ মিনিটে গোল করেন ফ্রান গঞ্জালেস। ৭০ মিনিটে হরমনজোৎ খাবরার দুর্দান্ত ক্রস থেকে হেড থেকে গোল দেন সুনীল ছেত্রী।

এই জয়ের ফলে ২০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানেই দাঁড়িয়ে রইল জামশেদপুর এফসি। সমপরিমাণ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+