প্রায় দেড় মাস কাটিয়ে ফেলা আইএসএলে পরিসংখ্যানে কে কাকে টেক্কা দিল?

প্রায় দেড় মাস কাটিয়ে ফেলা আইএসএলে পরিসংখ্যানে কে কাকে টেক্কা দিল?

দেখতে দেখতে ৪৪ দিন পার করে ফেলল ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়া ১১ দলের মধ্যে তুল্যমূল্য লড়াই নজরে এসেছে। দুর্দান্ত কিছু ম্যাচও প্রত্যক্ষ করেছে ফুটবল বিশ্ব। তারই প্রেক্ষিতে আইএসএলের কয়েকটি মূল্যবান পরিসংখ্যানের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

সর্বাধিক গোলদাতা

সর্বাধিক গোলদাতা

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন এফসি গোয়ার ইগর আনগুলো। আটটি ম্যাচে খেলে আট বার তিনি স্কোর করেছেন। জামশেদপুর এফসি-র জার্সিতে ৮টি ম্যাচ খেলে ৬টি গোল দিয়েছেন নেরিজাস ভালসকিস।

সর্বাধিক সেভ

সর্বাধিক সেভ

চলতি আইএসএলে জামশেদপুর এফসি-র জার্সিতে গোলের নিচে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সবার থেকে সফল টিপি রেহনেশ। গোলমুখে ছুটে আসা ২৩টি শট সেভ করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ওড়িশা এফসি-র গোলরক্ষক অর্শদীপ সিংয়ের সেভ সংখ্যা ১৭।

সবচেয়ে বেশি পাস

সবচেয়ে বেশি পাস

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৬০১টি পাস খেলেছেন এফসি গোয়া-র এডু বেডিয়া। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র রাওলিন বর্জেস ৪৫৩টি পাস খেলেছেন। ৪৪৬ পাস খেলা এফসি গোয়ার ইভান গঞ্জালেস তৃতীয় স্থানে রয়েছেন।

ক্লাবের নিরিখে পরিসংখ্যান

ক্লাবের নিরিখে পরিসংখ্যান

চলতি আইএসএলে ক্লাব হিসেবে সবচেয়ে বেশি ১১টি গোল করেছে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি। যদিও পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন সুনীল ছেত্রীরা। প্রথম স্থানে অবস্থান করছে মুম্বই। চলতি টুর্নামেন্টে দলগত স্তরে সবচেয়ে বেশি ৪১৫৭টি পাস খেলেছে এফসি গোয়া। সবচেয়ে বেশি ৫টি ক্লিনশিট রয়েছে এটিকে মোহনবাগানের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+