আইএসএলে ওড়িশার মুখোমুখি হায়দরাবাদ, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

আইএসএলে ওড়িশার মুখোমুখি হায়দরাবাদ, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ এফসি। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীর। তার আগে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল, তা জেনে নেওয়া যাক। আজ কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ওড়িশা ও হায়দরাবাদ এফসি, তাও দেখে নেওয়া যাক। আজ কোথায় এবং কখন ম্যাচ, বিস্তারিত জেনে নিন।

মুখোমুখি ওড়িশা ও হায়দরাবাদ

মুখোমুখি ওড়িশা ও হায়দরাবাদ

দুই দলের কাছেই এবারেরটা দ্বিতীয় আইএসএল মরসুম। গত আইপিএলের লিগ স্তরে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। দুটি ম্যাচেই হায়দরাবাদ এফসি-কে হারিয়েছিল ওড়িশা এফসি। দুই ম্যাচের ফল হয়েছিল যথাক্রমে ২-১, ৩-২।

দুই শিবিরের সম্ভাব্য প্রথম একাদশ

দুই শিবিরের সম্ভাব্য প্রথম একাদশ

ওড়িশা এফসি : অর্শদীপ সিং (গোলরক্ষক), শুভম সারাঙ্গী, স্টিভেন টেলর, জ্যাকব ট্রাট, জর্জ ডি-সুজা, নন্দকুমার, কোল অ্যালেকজান্ডার, স্যামুয়েল লালমুয়ানপুঁইয়া, মার্সেলিনহো, ড্যানিয়েল লালিমপুঁইয়া, ম্যানুয়েল ওনোউ।

হায়দরাবাদ এফসি : সুব্রত পাল (গোলরক্ষক), সৌভিক চক্রবর্তী, ওদেই ওনাইন্ডিয়া, চিংলেনসানা সিং, সাহিল পানওয়ার, জোয়াও ভিক্টর, আদিল খান, লালজানমোবোইয়া রালতে, লুইস সাস্ত্রে, জোয়েল চিয়ানেস, আরিডেন সানতানা।

দুই দলের ছক

দুই দলের ছক

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৪-৪-২ ছকে খেলতে পারে ওড়িশা এফসি। অন্যদিকে ৪-২-৩-১ ছকে মাঠে নেমে ওড়িশা এফসি-র বিরুদ্ধে বাজিমাত করতে চায় হায়দরাবাদ এফসি।

কখন এবং কোথায় ম্যাচ

কখন এবং কোথায় ম্যাচ

ওড়িশা এফসি এবং হায়দরাবাদ এফসি-র মধ্যে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ গোয়ার জিএমসি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+