আইএসএল ২০২০-২১ : গতি ও পরিকল্পনায় ওড়িশাকে পিছনে ফেলল চেন্নাইইন, প্রথমার্ধের ফল ২-০

আইএসএল ২০২০-২১ : গতিতে ওড়িশাকে পিছনে ফেলল চেন্নাইইন, প্রথমার্ধের ফল ২-০

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে দাপট নিয়েই প্রথমার্ধ শেষ করল চেন্নাইইন এফসি। ২-০ গোলে এগিয়ে রয়েছে অভিষেক বচ্চনের দল। ডিফেন্ডারদের ভুলে দুটি গোল খাওয়া ওড়িশা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন ফুটবল প্রেমীরা।

আইএসএল ২০২০-২১ : গতি ও পরিকল্পনায় ওড়িশাকে পিছনে ফেলল চেন্নাইইন, প্রথমার্ধের ফল ২-০

এই ম্যাচের আগে ১১ পয়েন্ট ছিল চেন্নাইইন এফসির ঝুলিতে। আজ জিতলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার পঞ্চম স্থানে উঠে আসবে দুই বারের চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচ খেলে ৬ পয়েন্টে অবস্থান করা ওড়িশা এফসি, আজ জিতলেও লিগ তলিকার সর্বশেষ অর্থাৎ একাদশতম স্থানেই দাঁড়িয়ে থাকবে। তবু ওড়িশা এফসি-j ম্যাচ জেতাটা জরুরি।

সেই মতো ম্যাচের প্রথমার্ধে নিজেকে মেলে ধরতে পারেনি ওড়িশা এফসি। উল্টে শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকনে চেন্নাইইন এফসি। প্রতিপক্ষের লাগাতার আক্রমণে খেই হারিয়ে ফেলে ওড়িশা এফসি-র রক্ষণভাগের ফুটবলাররা। দুটি গর্হিত ভুল করে ফেলেন সেন্ট্রাাল ডিফেন্ডার গৌরব বোরা। তার সুযোগ নিয়ে ম্যাচের ১৫ মিনিটে ঠান্ডা মাথায় গোল দিয়ে চেন্নাইকে এগিয়ে দেয় এসমায়েল গঞ্জালেস বা ইসমা।

এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে ওড়িশা এফসি। পাল্টা আক্রমণে উঠতে থাকে চেন্নাইইন এফসিও। ম্যাচের ২১ মিনিটে চাপে পড়ে আবারও ভুল করে ফেলেন ওড়িশার ডিফেন্ডার গৌরব বোরা। তাঁর কৃতকর্মের জন্যই পেনাল্টি পেয়ে যায় চেন্নাইইন এফসি। স্পট কিক থেকে গোল দিয়ে চেন্নাইইন এফসি-র হয়ে ব্যবধান বাড়ান সেই ইসমা। বলের নিয়ন্ত্রণ এবং পাসের নিরিখেও ওড়িশাকে পিছনে ফেলেছে চেন্নাইইন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+