India's Richest Footballer: বাইচুং-সুনীল ন‌ন, ভারতের ধনীতম ফুটবলারের নাম শুনলে অবাক হবেন

বিশ্বের ধনীতম ক্রীড়াবিদের তালিকায় বার বারই নাম উঠে আসে বিরাট কোহ‌লি, মহেন্দ্র সিং ধোনিদের। আয়ের নিরিখে ভারতীয় ক্রিকেটারদের থেকে অনেকটাই পিছিয়ে থাকেন ভারতীয় ফুটবলাররা। দুই খেলার খেলোয়াড়দের আয়ের নিরিখে কোনও তুলনাই চলে না। কিন্তু জানেন কী ভারতীয় ফুটবলারদের মধ্যে সব থেকে ধনী কে?

বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী নন বা গুরপ্রীত সিং সান্ধুও নন। ভারতীয় ফুটবলারদের মধ্যে ধনীতম হলেন গৌরমাঙ্গি সিং। শুনতে কিছুটা অবাক লাগলেও আয়ের নিরিখে বাইচুং, সুনীলদের টেক্কা দিয়েছেন ভারতীয় দলে খেলা এই প্রাক্তন ফুটবলার।

গৌরমাঙ্গি সিং

ইম্ফলের ছোট একটা গ্রামে ১৯৮৬ সালের ২৫ জানুয়ারি জন্ম গৌরমাঙ্গির। ছোটবেলা থেকেই ছিল ফুটবলের প্রতি ভালোবাসা। টাটা ফুটবল অ্যাকাডেমির প্রোডাক্ট গৌরমাঙ্গি কেরিয়ারের শুরুর বছরে খেলেছিলেন মোহনবাগানে। এরপর গোটা ফুটবল কেরিয়ারে একবারও কলকাতার কোনও দলে খেলেননি।

কেরিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন ডেম্পো এবং চার্চিল ব্রাদার্সেই। এই দুই দলের হয়ে জাতীয় ফুটবল লিগ(বর্তমান আই লিগ), ফেডারেশন কাপ সহ একাধিক ট্রফি জিতেছে‌ন। ২০০৮-০৯ সালের আই লিগে সেরা ডিফেন্ডারও হন। একটি মরসুম মাত্র আইএসএল খেলেছেন চেন্নাইইন এফসির হয়ে। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৭টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৭টি।

গৌরমাঙ্গি

দীর্ঘ ১৫ বছর জাতীয় দলের হয়ে খেলা এই প্রাক্তন ফুটবলার তিন বছর আগে ২০১৯ সালে কোচিংয়ে এ লাইসেন্স করেছেন। প্রথমে বেঙ্গালুরু এফসি বর্তমানে এফসি গোয়ার সহকারি কোচ হিসাবে নিযুক্ত আছেন গৌরমাঙ্গি।

কিন্ত আয়ের নিরিখে ভারতীয় ফুটবলারদের মধ্যে শীর্ষে গৌরমাঙ্গিই। বর্তমানে তাঁর আয়ের পরিমাণ ৫ মিলিয়ন মার্কিন ডলার( ভারতীয় মুদ্রায় ৪১ কোটি)। দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর বর্তমানে আয় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার(১২.৫০ কোটি)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+