Asian Games 2023: এশিয়ান গেমসে অংশ নেবে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দল, সিদ্ধান্তের কারণও জানালেন অনুরাগ

Asian Games 2023: জল্পনার অবসান। অবশেষে এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দলের অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটল। নিয়মে কিছুটা শিথিল করে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক।

আজ এশিয়ান গেমসে ভারতের ফুটবল দলের অংশগ্রহণের কথা টুইটের মাধ্যমে ঘোষণা করেছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি টুইটটি শুরু করেছেন, ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ভালো খবর, এই লাইনটি দিয়ে।

Asian Games 2023: এশিয়ান গেমসে অংশ নেবে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দ

আজ এশিয়ান গেমসে ভারতের ফুটবল দলের অংশগ্রহণের কথা টুইটের মাধ্যমে ঘোষণা করেছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি টুইটটি শুরু করেছেন, ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ভালো খবর, এই লাইনটি দিয়ে।

সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে চিনের হাংঝৌয়ে শুরু হচ্ছে এশিয়ান গেমস। বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল অংশ নেবে এশিয়ান গেমসে। দলগত ক্রমতালিকায় ভারতীয় ফুটবল দলের অবস্থানই বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের নিয়ম, দলগত ক্রমতালিকায় প্রথম আটে থাকা ক্রীড়াক্ষেত্রের দল পাঠানো হবে এশিয়ান গেমসে।

এই নিয়মের জাঁতাকলে পড়েই ২০১৮ সালে ভারতের ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানো হয়নি। ভারতের ফুটবল দল এশিয়ার মধ্যে ১৬ নম্বরে রয়েছে। ফিফা ক্রমতালিকাতেও ভারতের উত্থান অব্যাহত। সাফ চ্যাম্পিয়নশিপে জেতার সুবাদে ভারত উঠে এসেছে ৯৯ নম্বরে।

Asian Games 2023: এশিয়ান গেমসে অংশ নেবে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দ

সাফ চ্যাম্পিয়নশিপে জেতার পর ভারতের হেড কোচ ইগর স্টিমাচ টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানোর বন্দোবস্ত করতে। অধিনায়ক সুনীল ছেত্রীও আর্জি জানান। ভারতের ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফও চাইছিল এশিয়ান গেমসে ভারতীয় দলকে পাঠানো হোক। অবশেষে উৎকণ্ঠার অবসান হলো অনুরাগের টুইটে।

ভারতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক নিয়ম শিথিলের পথে হাঁটল বলে জানিয়ে অনুরাগ লেখেন, এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দল নিজেদের সেরা দিয়ে দেশকে গর্বিত করবে বলে আমি আশাবাদী।

ফেডারেশন সূত্রে খবর, ভারতীয় ফুটবল দলে ৭ জন অনূর্ধ্ব ২৩ ফুটবলার রয়েছেন। তাঁদের সঙ্গে সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ও ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গনকে রাখা হবে এশিয়ান গেমসের দলে। পাশাপাশি ফেডারেশন ৫০ জন অনূর্ধ্ব ২৩ ফুটবলারের তালিকা তৈরি করেছে। বিভিন্ন ক্লাবে তা পাঠানো হয়েছে। এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার ও কিংস কাপের দল গড়তেই এই পদক্ষেপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+