Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আই লিগের অভিযানে পাহাড়ি আইজলের কাছে হোঁচট খেল মোহনবাগান, প্রত্যাশা পূরণে ব্যর্থ দল

আই লিগের অভিযানে পাহাড়ি আইজলের কাছে হোঁচট খেল মোহনবাগান

পাহাড়ে আটকে গেল মোহনবাগান। আই লিগে অভিযান ম্যাচে আইজলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড।

আই লিগের অভিযানে পাহাড়ি আইজলের কাছে হোঁচট খেল মোহনবাগান, প্রত্যাশা পূরণে ব্যর্থ দল

কিবু ভিকুনার দলের থেকে প্রত্যাশা থাকলে এদিন গোল করার লোকের অভাবে ম্যাচ থেকে তিনের বদলে মাত্র ১ পয়েন্ট পেল গঙ্গা পারের ক্লাব। ম্যাচে বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও সবুজ-মেরুন ব্রিগেড গোলের দেখা পায়নি। তবে তেকাঠির নীচে এদিন দলকে দারুণভাবে ভরসা দিলেন দেবজিৎ মজুমদার।

৮ ডিসেম্বর এরপর হোম ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। পাঁচ বিদেশির উপস্থিতিতেও এদিন ভাঙাচোড়া আইজলের সামনে ফিঁকে মেরিনার্স। ডিফেন্স চিড়ে বিপক্ষ আইজলের তেকাঠিতে বল জড়াতে দাঁত-নখহীন অবস্থা বাগানের।

এবারের আইজলকে অবশ্য একেবারেই অতীতের চ্যাম্পিয়ন আইজলের সঙ্গে তুলনা চলে না। দুই বিদেশি নিয়ে এদিন তারা মাঠে নেমেছিল।

তবুও নব্বই মিনেট চেষ্টার পরও মোহনবাগান গোলের দেখা পায়নি। লিগের অভিযান ম্যাচে আশানুরূপ পারফর্ম্যান্স না হওয়ায় অনেকেই মনে করছেন গোল করার লোকের অভাবে এবারেও হয়ত লিগ জুড়ে ভুগতে পারে মেরিনার্স।

প্রসঙ্গত বছর কয়েক আগে এই আইজলের কাছে হেরেই মোহনবাগানের লিগ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। পাহাড়ে আটকে যাওয়ায় সেবার ২০১৭ সালে শেষ পর্যন্ত লিগ চ্যাম্পিয়ন হয় আইজল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+