Kiss During World Cup: জেনিফারকে ঠোঁটে চুমু! বিশ্বকাপের 'কিস'সায় সমালোচিত স্পেনের ফুটবল ফেডারেশন সভাপতি
Kiss During World Cup: মহিলা ফুটবল বিশ্বকাপ প্রথমবার জিতেছে স্পেন। তবে সেই কৃতিত্বের অনেকটা আলোই কেড়ে নিচ্ছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি লুই রুবিয়ালেসের 'কিস'সা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস মিডফিল্ডার জেনিফার হারমোসো (Jennifer Hermoso)-র গালে চুমু খাওয়ার পর ঠোঁটেও চুমু খান। আর কিসের কিসসা নিয়েই শুরু বিতর্ক। সরগরম স্পেন।

স্পেনকে বিশ্বকাপ জেতানোয় বড় অবদান রাখেন জেনিফার। যদিও ফাইনালে তিনি একটি পেনাল্টি মিস করেন। তাতে অবশ্য স্পেনের চ্য়াম্পিয়ন হওয়া আটকায়নি। ওলহা কারমোনার প্রথমার্ধের করা গোলে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেনের প্রমীলা বাহিনী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবলার ও সাপোর্ট স্টাফদের পদক পরিয়ে দিচ্ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
🚨Otro que se cree intocable 👇🏻
— Nenedenadie 🏳️🌈🏳️⚧️🔻 (@nenedenadie) August 21, 2023
➖Rubiales llama "gilipollas" a quienes critican la falta de consentimiento en su beso a la jugadora Jennifer Hermoso.
➖No solo no se arrepiente sino que se jacta de ello e insulta a quienes denuncian lo ocurrido.
Tú que ves en estas imágenes? pic.twitter.com/44GshSRA04
পদক পরে যেখান দিয়ে মঞ্চ থেকে নামছিলেন ফুটবলাররা, সেখানেই ছিবেন আরএফইএফ সভাপতি লুই রুবিয়ালেস। তিনি একের পর এক ফুটবলারকে বুকে জড়িয়ে ধরছিলেন। তাঁদের গালে চুমুও খাচ্ছিলেন। কিন্তু জেনিফারের বেলাতেই একটু বেশি কিছু করে ফেলেন স্পেনের ফুটবল ফেডারেশন সভাপতি। তিনি জেনিফারের গালে চুমু খাওয়ার পর ঠোঁটেও চুম্বন করেন।

এই ঘটনার পর জেনিফার একটি ইনস্টাগ্রাম লাইভে বলেন, এই চুম্বন তাঁর ভালো লাগেনি। ঘটনাটিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হতেই স্পেনের ফুটবল ফেডারেশনের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। যাতে জেনিফারের বক্তব্য হিসেবে লেখা হয়েছে, পুরস্কার বিতরণী মঞ্চে যেটা হয়েছে তা স্বতঃস্ফূর্তভাবে পারস্পরিক ভাব বিনিময়। বিশ্বকাপ জেতার আনন্দের বহিঃপ্রকাশ।
J'espère que c'est sa meuf sinon c'est une dinguerie ça. pic.twitter.com/SlZxe8K8gK
— Messiah Yaniss 🇨🇵🇩🇿 (@Zemal_GOAT16) August 20, 2023
হারমোসো আরও বলেছেন, ফেডারশন সভাপতির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। তিনি আমাদের দলের সকলের সঙ্গেই সদ্ভাব বজায় রাখেন। এই চুম্বন যে পারস্পরিক স্নেহ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম সেটিই বোঝাতে চেয়েছেন হারমোসো। যদিও স্পেনের সাংবাদিকরা বিষয়টিকে রুবিয়ালেসের অপেশাদারিত্বের নমুনা হিসেবে দেখছেন। এই ঘটনায় স্পেনের ফুটবলারদের কীর্তি খাটো হয়েছে বলেও উপলব্ধি তাঁদের।
“Pero qué hago yo? No me ha gustado eh”
— Irati Vidal (@iratividal) August 20, 2023
Jenni sobre el beso de Rubiales. Poco nos pasa pic.twitter.com/fsND7x14AO
ফেডারেশন সভাপতি হিসেবে এমনভাবে চুম্বন করা রুবিয়ালেসের উচিত হয়নি বলে মন্তব্য করেছেন জনৈক সাংবাদিক। কেউ বলছেন বিরক্তিকর। কেউ বলছেন এই আচরণ মানা যায় না। যদিও এই সমালোচকদের পাল্টা দিয়েছেন রুবিয়ালেস। সমালোচকদের ইডিয়ট বা নির্বোধ বলতেও পিছপা হননি। আনন্দময় মুহূর্তে এটি তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলেই চুম্বনকে চিহ্নিত করেছেন তিনি।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা












Click it and Unblock the Notifications