কেরলের প্রথম দল হিসেবে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম, গোল পার্থক্যে রানার্স গোয়ার চার্চিল
কেরলের প্রথম দল হিসেবে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম, গোল পার্থক্যে রানার্স গোয়ার চার্চিল
আইএসএলের জৌলুসে আই লিগ খানিকটা ম্লান হলেও টুর্নামেন্টে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, প্রমাণ করে চ্যাম্পিয়নশিপের যুদ্ধ। পয়েন্ট নয়, গোল পার্থক্যে প্রথম বারের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হল গোলকুলাম কেরালা। দ্বিতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করল চার্চিল ব্রাদার্স। প্লে-অফে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত জয় হাসিল করেছে দুই দল।

আইএসএল-কে ইতিমধ্যেই দেশের প্রাথমিক ফুটবল লিগ বলে ঘোষণা করেছে এআইএফএফ। আই লিগের মোহ ত্যাগ করে আইএসএলেই নোঙর বেঁধেছে সাবেক সবুজ-মেরুন ও লাল-হলুদ। তাতে দেশের প্রাচীন এই লিগের জৌলুস যে কিছুটা হলেও কমেছে, তা মেনে নিয়েছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। অনেকে আক্ষেপও প্রকাশ করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে আই লিগের ফর্ম্যাটে পরিবর্তন আনে ভারতীয় ফুটবল সংস্থা। তাতে এগারো দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হয়েছে, তা মনে নিচ্ছেন ফুটবল প্রেমীরা।
সদ্য শেষ হওয়া টুর্নামেন্টের লিগ পর্বে প্রতিটি দল দশটি করে ম্যাচ খেলে। সেখান থেকে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে প্লে-অফ পর্বে পৌঁছয় ৬টি দল। বাকি পাঁচ দলকে অবনমনের আওতায় ফেলে দেওয়া হয়। চূড়ান্ত পর্বে পৌঁছয় গোকুলাম কেরালা, চার্চিল ব্রাদার্স, টিআরএইউ, রিয়াল কাশ্মীর, মহামেডান স্পোর্টিং এবং রাউন্ডগ্লাস পাঞ্জাব। টুর্নামেন্টের শেষ দিনে তিন দলের মধ্যে চ্যাম্পিয়নশিপ লড়াই হাড্ডাহাড্ডি হয়।
CHAMPIONS!@GokulamKeralaFC become the 𝟏𝐬𝐭 𝐭𝐞𝐚𝐦 𝐟𝐫𝐨𝐦 𝐊𝐞𝐫𝐚𝐥𝐚 to lift the #HeroILeague Trophy! 👏👏👏
— Hero I-League (@ILeagueOfficial) March 27, 2021
𝙷𝙸𝚂𝚃𝙾𝚁𝙸𝙲!#ILeagueDDay 💥#LeagueForAll 🤝 #IndianFootball⚽ pic.twitter.com/yv3giqnz7D
শনিবার কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে টিআরএইউ-এর বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিল গোকুলাম কেরালা। ৪-১ গোলের ব্যবধানে ম্যাচ জেতে কেরলের দল। জয়ী দলের হয়ে গোলগুলি করেন শরিফ মুখাম্মদ, এমিল বেনি, ডেনি আন্টউই, মহম্মদ রশিদ। অন্যদিকে বিদ্যাসাগর সিংয়ের গোলে প্রথমার্ধে এগিয়ে থেকেও হেরে মাঠ ছাড়তে হয়েছে টিআরএইউ শিবিরকে। এই জয়ের সঙ্গে কেরলের প্রথম দল হিসেবে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে গোকুলাম। তারা ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট হাসিল করেছে।
বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে দিনের অপর গুরুত্বপূর্ণ ম্যাচে রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল চার্চিল ব্রাদার্স। ম্যাচ ৩-২ গোলের ব্যবধানে জেতে গোয়ার দল। চার্চিলের হয়ে গোল করেন লুকা মাজসেন ও ক্লেভিন জুনিগা (দুই গোল)। পাঞ্জাবের হয়ে গোল করেন জোসেবা বেইতিয়া ও বাবা দিওয়ারা। ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট অর্জন করলেও গোল পার্থক্যে গোকুলাম কেরালার থেকে পিছিয়ে থেকে (১৪-৫) খেতাব হাতছাড়া করে চার্চিল ব্রাদার্স।












Click it and Unblock the Notifications