লেভানদোস্কি ছাড়া ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ীদের তালিকায় রয়েছেন আর কারা?

লেভানদোস্কি ছাড়া ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ীদের তালিকায় রয়েছেন আর কারা?

ফিফার বিচারে ২০২০ সালের সেরা পুরুষ ফুটবলার হয়েছেন পোল্যান্ড তথা বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। একই সঙ্গে অন্যান্য বিভাগেও পুরস্কার প্রদান করেছে ফিফা। সেই তালিকায় রয়েছেন কারা, তা এক নজরে দেখে নেওয়া যাক। সেরা মহিলা ক্রিকেটার থেকে কোচ হয়েছেন কারা, জেনে নেওয়া যাক।

লেভানদোস্কি ছাড়া ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ীদের তালিকায় রয়েছেন আর কারা?

১) ফিফার বিচারে ২০২০ সালের সেরা মহিলা ফুটবলার হয়েছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ। ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে খেলতে দেখা যায় তাঁকে।

২) ফিফার বর্ষসেরা পুরস্কারের কোচিং ক্যাটাগরিতে সেরা হয়েছেন য়ুর্গ্যান ক্লপ। তিনি লিভারপুলকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করে ইতিহাস রচনা করেছেন।

৩) ফিফার বিচারে ২০২০ সালের সেরা মহিলা গোলরক্ষক হয়েছেন ফ্রান্সের সারাহ বউহাড্ডি।

৪) ফিফার বর্ষসেরা পুরস্কারের পুরুষদের গোলরক্ষক বিভাগে সেরা হয়েছেন জার্মানি ও বয়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার।

৫) ফিফার বিচারে ২০২০-র সেরা মহিলা কোচ হয়েছেন নেদারল্যান্ডসের সারিনা উয়েগম্যান।

৬) ফিফা ফেয়ার প্লে পুরস্কার জিতেছেন ইতালির মাতিয়া আগনেসে।

৭) দক্ষিণ কোরিয়া এবং টটেনহামের সন হেউন-মিনকে পুসকাস পুরস্কারে ভূষিত করেছে ফিফা।

৮) ফিফা ফ্যান অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাজিলের মারিভালদো ফ্রান্সিসকো ডা সিলভা।

৯) পুরুষদের বিশ্ব একাদশ : আলিসন বেকের (গোলরক্ষক), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, সার্জিও রামোস,ভির্জিল ভ্যান ডিক, আলফোনসো ডেভিস, কেভিন ডে ব্রুইন, থিয়াগো আলকানতারা, জসুয়া কিমিচ, লিওনেল মেসি, রবার্ট লেভানদোস্কি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

জুরিখে ফিফার বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনা এবং পাওলো রোসিকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+