করোনা ভাইরাসের আবহে আইএসএলের সফলতা নিয়ে নিশ্চিত নীতা আম্বানি

করোনা ভাইরাসের আবহে আইএসএলের সফলতা নিয়ে নিশ্চিত নীতা আম্বানি

করোনা ভাইরাসের আবহে চলতি মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল আয়োজন করা যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। অনেক পরিকল্পনা এবং সাহস করে টুর্নামেন্ট শুরু করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি। এবারের আইএসএল ঐতিহাসিক হবে বলেও দাবি করেছেন মুকেশ আম্বানির স্ত্রী।

করোনা ভাইরাসের আবহে আইএসএলের সফলতা নিয়ে নিশ্চিত নীতা আম্বানি

দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার শুরু হলে ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচে কেরালা ব্লার্স্টার্সের মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান। এই দুই শিবির সহ মোট ১১টি দল এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে। গোয়ায় আগামী চার মাস মোট ১১৫টি ম্যাচ খেলা হবে। ফলে প্রতিযোগিতা আকর্ষণীয় হবে বলে বিশ্বাস করেন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি। তাঁর মতে, ফুটবল দেশের মানুষের মুখে ফের হাসি ফোটাবে।

ভারত সহ মোট ৮২টি দেশের মানুষ এবার একযোগে দেখতে পাচ্ছেন আইএসএল। বিশ্বের বুকে এর আগে এত ব্যাপ্তি অন্য কোনও ফুটবল টুর্নামেন্ট দেখা যায়নি বলে দাবি করেছেন নীতা আম্বানি। এই ঐতিহাসিক টুর্নামেন্ট ভারতের বুকে অনুষ্ঠিত হওয়ায় তিনি গর্বিত বলেও জানিয়েছেন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের চেয়ারপার্সন।

একাধারে এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তি এবং এসসি ইস্টবেঙ্গলের অন্তর্ভূক্তি টুর্নামেন্টের জৌলুস বাড়িয়েছে বলে জানিয়েছেন নীতা আম্বানি। অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ফুটবলারদের মিশ্রণ টুর্নামেন্টকে সম্বৃদ্ধ করবে বলে বিশ্বাস করেন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের চেয়ারপার্সন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+