তারকা ফুটবলারদের বাড়িতে পরপর ডাকাতি, রেহাই পেলেন না বিশ্বকাপার, ফ্রান্সে চাঞ্চল্য

একের পর এক ফুটবলারের বাড়িতে চুরি বা ডাকাতির ঘটনা ঘটছে প্যারিস। ঘটনাক্রমে সকলেই প্যারিস সাঁ জাঁ দলের ফুটবলার। এবার দুষ্কৃতীরা গয়না, ঘড়ি-সহ নানা মূল্যবান জিনিস নিয়ে চম্পট দিল আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়ি থেকে।

তারকা ফুটবলারদের বাড়িতে পরপর ডাকাতি

গতকাল ঘটনাটি ঘটেছে। প্যারিসের শহরতলির এক অভিজাত এলাকায় এখন ডি মারিয়া থাকেন প্যারিস সাঁ জাঁ-র হয়ে খেলার জন্য। পুলিশ জানিয়েছে, গতকাল বাড়িটিতে কেউ ছিলেন না। আলমারি ভেঙে ঘড়ি, গয়না-সহ বহু জিনিস চুরি গিয়েছে। সবমিলিয়ে যার মূল্য ৫ লক্ষ উইরো বা ৫ লক্ষ ৯৭ হাজার মার্কিন ডলার। এই ঘটনাটি যখন নজরে আসে তখন পিএসজি-র হয়ে খেলছিলেন ডি মারিয়া। এই ম্যাচটি পিএসডি ১-২ গোলে হেরে যায়। দ্বিতীয়ার্ধে ডি মারিয়াকে তুলে নেওয়া হয়। পরে দেখা যায় তাঁকে নিয়ে লকার রুমের দিকে যাচ্ছেন দলের ম্যানেজার মরিসিও পোচেত্তিনো। এর আগেও ডি মারিয়ার বাড়ি টার্গেট করেছিল দুষ্কৃতীরা। তখন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেন। তবে অ্যালার্ম বেজে ওঠায় সেবার দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পেয়েছিল ডি মারিয়ার বাড়ি।

ঠিক একই সময়ে প্যারিস সাঁ জাঁ-র অধিনায়ক মার্কুইনহো-র বাবার বাড়িতেও ঢুকেছিল অপর দুষ্কৃতী দল। মারকুইনহোর বাবা ও দুই কিশোরকে একটি ঘরে আটকে রেখে বাকি ঘরগুলি তছনছ করে নগদ ২ হাজার ইউরো, লাক্সারি ব্যাগ, গয়না-সহ বিভিন্ন জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মারকুইনহোর বাবাকে বুকে ও মুখে আঘাত করা হয় বলেও দাবি করেছে ফরাসি সংবাদপত্র। যদিও পুলিশের দাবি, মারকুইনহোর বাড়ি ও তাঁর বাবার বাড়ি কাছাকাছি। মারকুইনহোর বাড়ি ভেবে দুষ্কৃতীরা তাঁর বাবার বাড়িতে ঢোকে ডাকাতির উদ্দেশ্য।

তবে এই প্রথম নয়। এর আগে পিএসজি-র দুই ফুটবলার মউরো ইকার্দি ও সের্জিও রিকোর বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে। সেই তদন্ত চলছে। ফের পিএসজি-র দুই তারকার বাড়িতে এমন দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার পর কারা ঘটনার পিছনে জড়িত তার সন্ধানে জোরালো তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ-প্রশাসনের বিশেষ দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+