ISL 2021-22: চেলসির প্রাক্তন গোলকিপার কোচ লেসলি ক্লিভলি এবার আইএসএলে এসসি ইস্টবেঙ্গলে

লেসলি ক্লিভলিকে গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত করল এসসি ইস্টবেঙ্গল। চেলসির প্রাক্তন গোলকিপিং কোচ বাংলাদেশ জাতীয় দলেও একই ভূমিকা পালন করেছেন। স্পেনের ম্যানুয়েল মানোলো দিয়াজকে এবার লাল হলুদের হেড কোচ হিসেবে দেখা যাবে। সবচেয়ে বড় কথা এই প্রথম ভারতে কোনও স্পেনের কোচকে দেখা যাচ্ছে, যেখানে সেই দলে একজনও স্পেনের ফুটবলার নেই। রিয়াল মাদ্রিদে কোচিং করানো অ্যাঞ্জেল গার্সিয়াকে রাখা হয়েছে সহকারী কোচ হিসেবে।

চেলসির প্রাক্তন গোলকিপার কোচ লেসলি ক্লিভলি এসসি ইস্টবেঙ্গলে

(ছবি- এসসি ইস্টবেঙ্গল)

লাল হলুদের গোলকিপিং কোচের দায়িত্ব পাওয়ার পর ক্লিভলি বলেছেন, এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আমার ইতিমধ্যেই রয়েছে। বাংলাদেশের জাতীয় ফুটবলে দলে থাকাকালীন সেখানকার মানুষের ফুটবলকে ঘিরে আবেগ উপলব্ধি করেছি। ফলে সেই আবেগের সঙ্গেও আমি পরিচিত। এসসি ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।

এসসি ইস্টবেঙ্গলে অরিন্দম ভট্টাচার্য ছাড়াও যে গোলকিপাররা রয়েছেন তাঁরা হলেন শঙ্কর রায় ও শুভম সেন। উয়েফা এ লাইসেন্সধারী ক্লিভলি ২০ বছরের বেশি সময় ধরে কোচিং করাচ্ছেন। ১৯৯৭ সালে মিলওয়াল এফসিতে কোচিং কেরিয়ার শুরুর পর ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ছিলেন ফুলহ্যামে, এডউইন ভ্যান ডার সার, মাইক টেলরদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফুলহ্যাম থেকে তিনি চলে যান ক্রিস্টাল প্যালেসে, সেই দলের প্রথম টিমের গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি স্টিভ কেম্বারের নেতৃত্বে অ্যাকাডেমির অন্যতম কোচও ছিলেন।

টটেনহ্যাম হটস্পারের অ্যাকাডেমি কোচের দায়িত্ব পালনের পাশাপাশি ক্লিভলি ২০০৭ সালে যোগ দেন চেলসিতে। চার বছর চেলসির অ্যাকাডেমি কোচের দায়িত্ব পালনের সঙ্গেই সিনিয়র টিমকেও প্রয়োজনমতো সাহায্য করেছেন। পিটার চেক, কালো কুদিসিনি, হিলারিওদের প্রশিক্ষণ দিয়েছেন। ২০২০ সালে বাংলাদেশের জাতীয় দলের গোলকিপিং কোচের দায়িত্ব নেওয়ার আগে ছিলেন কারশালটন অ্যাকাডেমিতে। ইংল্যান্ডের নন লিগ ফুটবলে ১০০০-এরও বেশি ম্যাচ খেলেছেন ক্লিভলি।

৫৬ বছরের ক্লিভলির জায়গায় বাংলাদেশ গোলকিপিং কোচের দায়িত্ব দিয়েছে ববি মিমসকে। মিমস এসসি ইস্টবেঙ্গলে ববি ফাউলারের কোচিং স্টাফের অন্যতম ছিলেন। ২১ নভেম্বর তিলক ময়দানে জামশেদপুর এফসি ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে লাল হলুদ। তার আগে গোয়াতেই চলবে আইএসএলের প্রস্তুতি। আইএসএলে কলকাতা ডার্বি ২৭ নভেম্বর। এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান দুই দলের কাছেই ডার্বি আইএসএলে তাদের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচের দিকেই তাকিয়ে আপামর ফুটবলপ্রেমীরা। এসসি ইস্টবেঙ্গল অনেক দেরিতে দল গঠনে নেমে ভালো দলই গড়েছে। তবে প্রস্তুতি নিয়ে সমর্থকদের দুশ্চিন্তার কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন হেড কোচ মানোলো দিয়াজ। তিনি বলেন, ওই ম্যাচের আবেগ সম্পর্কে আমি ওয়াকিবহাল। হাতে সময় কম থাকলেও দলের প্রস্তুতিতে কোনও খামতি থাকবে না। পুরো প্রস্তুত হয়েই আমরা আইএসএল অভিযান শুরু করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+