ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল শেষে সৌভ্রাতৃত্বের ছবি ফুটে উঠল মাঠে, স্নেহের আলিঙ্গন এমবাপে-হাকিমির
ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল শেষে সৌভ্রাতৃত্বের ছবি ফুটে উঠল মাঠে, স্নেহের আলিঙ্গন এমবাপে-হাকিমির
স্বপ্নের দৌড় স্তব্ধ হয়ে গিয়েছে মরক্কোর। ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছিয়েছিল মরক্কো কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত খেতাবি লড়াইয়ে নিজেদের জায়গা করে রাখতে পারল না। দাপট দেখিয়ে ফ্রান্স চলে যায় খেতাবি লড়াইয়ে।
|
সৌভ্রাতৃত্বের ছবি বিশ্বকাপ সেমিফাইনালে:
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে পরাজিত হলেও মরক্কোর লড়াই মন জয় করে নিয়েছে ফুটবলপ্রেমীদের। এই ম্যাচে দুই দলের লড়াইয়ের মধ্যে লুকিয়েছিল দুই সতীর্থের মধ্যেকার দ্বৈরথ। এক জন ২৩ বছর বয়সী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে এবং অপর জন মরক্কোর ফুটবলের অন্যতম তারকা আচরাফ হাকিমি। প্যারিস সাঁ জাঁ-এ এই দুই ফুটবলার সতীর্থ। ক্লাব ফুটবলের দুই সতীর্থের ভাতৃত্ববোধের ছবি ধরা পড়ে ম্যাচের পর। ম্যাচ শেষে কিলিয়ান এমবাপে জড়িয়ে ধরেন এমবাপেকে।

হাকিমিকে জড়িয়ে ধরেন এমবাপে:
বিশ্বকাপের মঞ্চে ক্লাব ফুটবলের দুই সতীর্থের একে অপরকে জড়িয়ে ধরার ছবি মন জিতে নিয়েছে ফুটবলপ্রেমীদের। কিলিয়ান এমবাপেকে আচরাফ হাকিমির জড়িয়ে ধরার ছবি টুইট করেন এমবাপে। নিজের করা টুইটে এমবাপে লিখেছেন, "দুঃখো পেওনা ভাই। তোমরা যা করেছ তার জন্য প্রত্যেকে গর্বিত। তোমরা ইতিহাস তৈরি করেছ।"
|
সমর্থকদের কুর্নিশ হাকিমি-এমবাপেকে:
এমবাপের করা এই টুইট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ফুটবলপ্রেমীরা ভালবাসা উজাড় করে দিয়েছেন এই দুই ফুটবলারকে এবং তাঁদের হৃদয় জয় করে নেওয়া সৌভাতৃত্ব্যকে। এক সমর্থক এই দুই ফুটবলারের বন্ধুত্বের ছবি দেখে লিখেছেন, "ওদের জন্য গর্বিত। তোমরা দুই জনেই স্পোর্টসম্যানশিপের বড় না রেখেছো। ঠিক যেন দুই ভাই..."
|
মরক্কোর সমর্থকদের ফাইনালে সমর্থন থাকবে ফ্রান্সের দিকে:
মরক্কোর এক ফুটবল অনুরাগী ইসাম বারাহিল টুইটারে লিখেছেন, "আজ তোমরা দু'জনেই অসাধারণ খেলেছো। দুর্দান্ত চ্যালেঞ্জিং লড়াই হয়েছে মরক্কো এবং ফ্রান্সের মধ্যে। ফাইনালে আমি ফ্রান্সের সমর্থন করব এবং এমবাপে তোমার জন্যও আমার সমর্থন থাকবে কারণ তুমিই কাতার বিশ্বকাপ ২০২২-এর সেরা ফুটবলার।"

ফ্রান্স-মরক্কো ম্যাচের সংক্ষিপ্তসার:
কিলিয়ান এমবাপে এবং আচরাফ হাকিমির দল সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াই করেছে। ২-০ গোলে মরক্কো পরাজিত হলেও তারা নিজেদের উজাড় করে দিয়েছে সেমিফাইনাল ম্যাচে। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছিয়েছিল মরক্কো। ফ্রান্সের হয়ে ৫ মিনিটের মাঠায় থিও হার্নান্ডেজের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৭৯ মিনিটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন রানদাল কোলো মুয়ানি।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications