FIFA World Cup 2022: বিশ্বকাপ ফাইনালে নামার আগে ফ্রান্সের শিবিরে ফ্লু আতঙ্ক, অসুস্থ তিন

বিশ্বকাপ ফাইনালে নামার আগে ফ্রান্সের শিবিরে ফ্লু আতঙ্ক, অসুস্থ তিন

বিশ্বকাপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে চরম বিপাকে ফ্রান্স শিবির। রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স।

FIFA World Cup 2022: বিশ্বকাপ ফাইনালে নামার আগে ফ্রান্সের শিবিরে ফ্লু আতঙ্ক, অসুস্থ তিন

খেতাবি লড়াইয়ে নামার দুই দিন আগে অসুস্থতার কারণে অনুশীলন করতে পারলেন না দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে এবং ইব্রাহিম কোনাতো। এ ছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডার কিংসলে কোম্যানও শুক্রবার অনুশীলনে নামেননি।

জানা গিয়েছে এই তিন ফুটবলারের ঠাণ্ডা লাগার সিমটম রয়েছে। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে বায়ার্ন মিউনিখের উইঙ্গার বৃহস্পতিবারও হালকা ভাইরাল সিনড্রমের কারণে অনুশীলন করতে পারেননি। বুধবার মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে ২-০ গোলে জেতার ম্যাচে অব্যবহৃত পরিবর্ত ফুটবলার ছিলেন কোম্যান। বায়ার্নের এই ফুটবলারের থেকেও দেঁশচ্যাম্পকে বেশি চিন্তায় রাখবে রাফায়েল ভারানে এবং ইব্রাহিম কোনাতের অসুস্থ হওয়া। কারণ এই দুই ফুটবলার সেন্ট্রাল ডিফেন্সে জুটি বেঁধে ছিলেন মরক্কোর বিরুদ্ধে। ডায়োট উপামিকানো অসুস্থা থাকায় তাঁর পরিবর্তে সেন্ট্রাল ডিফেন্সে কোনাতে খেলেছিলেন মরক্কোর বিরুদ্ধে। যথেষ্ট নির্ভরতা দিয়েই খেলেছিলেন তিনি।

উল্লেখ্য, অসুস্থতার কারণে সেমিফাইনালে খেলতে পারেননি ফ্রান্সের মিডফিল্ডের অন্যতম স্তম্ভ আদ্রিয়ান র্যাবিয়ট। র্যাবিয়ট। কাতারে ফ্রান্সের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন র্যাবিয়ট। তিনি গোল করেছেন, গোল করিয়েছেন। এ ছাড়া প্রয়োজনে ডিফেন্সিভ স্ক্রিনের দায়িত্ব পালন করেছেন। র্যাবিয়টের না থাকায় ফারাকটা বোঝা গিয়েছিল আফ্রিকার দেশ মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে। যদিও শুক্রবার সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের ফরোয়ার্ড রানদাল কোলো মুয়ানি বলেছেন, "দলের মধ্যে হালকা একটা ফ্লু ছড়িয়ে পড়েছে তবে এটা খুব বেশি গুরুতর নয়।"

ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এ বার নিজেদের খেতাব ধরে রাখার সুযোগ রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+