কোস্টারিকার বিরুদ্ধে অবাক হার জাপানের, জমে গেল গ্রুপ 'ই'
কোস্টারিকার বিরুদ্ধে অবাক হার জাপানের, জমে গেল গ্রুপ 'ই'
বিশ্বকাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে পরাজিত হল জাপান। কোস্টা রিকার বিরুদ্ধে ০-১ গোলে পরাজিত হল এশিয়া ফুটবলের সেরা দেশ। ম্যাচ একমাত্র গোলটি করেন কোস্টা রিকার উইং হাফ কেশার ফুলার। ইয়েলতসিন তেজেদার পাস থেকে গোলটি করে কোস্টা রিকাকে বিশ্বকাপে টিকিয়ে রাখলেন তিনি।

ক্লিন ফেভারিট হিসেবে এই ম্যাচে মাঠে নেমেছিল জাপান। কোস্টা রিকার বিরুদ্ধে জয় পেলেই এক ম্যাচ বাকি থাকতে গ্রুপ 'ই'-এর প্রথম দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেত এশিয়ার সেরা ফুটবল খেলিয়ে দেশটি। কিন্তু অ্যাটিকিং থার্ডে গিয়ে বারবার জাপানের ফুটবলারদের ভুলের কারণে কাঙ্খিত গোলটি আসছিল না। ম্যাচে হারলেও জাপানের নিয়ন্ত্রণ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। ফাইল পাস বাড়ানোর ক্ষেত্রে ত্রুটি এবং প্রতিপক্ষের গোলের সামনে সুবিধা জনক জায়গায় বল ঠিক মতো রিসিভ করা না পারার ভুলই ডোবাল জাপানকে। এই জাপানই প্রথম ম্যাচে পিছিয়ে থেকে জার্মানিকে ২-১ ব্যবধানে পরাজিত করে।
এই হারের জন্য অনেক ক্ষেত্রে দায়ী কোচের ভুল স্ট্রাটেজি। এ দিন জাপানের আক্রমণে আয়েসি উইডাকে খেলান কোচ। যথেষ্ট দক্ষ স্ট্রাইকার উইডা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নেওয়া হয়। উইডার মতো তারকা স্ট্রাইকারকে তুলে নেওয়ার ফলে জাপানের গোলমুখী আক্রমণগুলিকে যে ঠিক দিশা দিতে পারত সেই মাঠের বাইরে চলে যায়। তাঁর পরিবর্তে নামা তাকুমা আসানোকে যদি স্যাডো স্ট্রাইকার দাইচি কামাডার পরিবর্তে নামানো হতো তা হলে সেই মুভ অনেক বেশি কার্যকর হতো। একই রকম ভাবে তুলে নেওয়া হয় মিকি ইয়ামানেকে। মিকি এমন এক রাইট ব্যাক যে শুধু ওভার ল্যাপে উঠে ঠিক পাসই বাড়ায় না বরং একাধিক গোলের পাস বাড়ানোর পাশাপাশি যথেষ্ট দক্ষ গোল করার ক্ষেত্রে। তাঁকে কোন যুক্তিতে তোলা হলো সেটাও বোধগম্য হল না। কোচ যদি ঠিক স্ট্র্যাটেজি কাজে লাগাতে পারতেন তা হলে হয়তো খালি হাতে মাঠ ছাড়তে হতো না জাপানকে।
ম্যাচে ৫৭ শতাংশ বল পজিশন ছিল জাপানের দখলে। জাপান গোটা ম্যাচে ১৩টি শট নেয় যার মধ্যে তিনটি শট অন টার্গেট ছিল, সেখানে কোস্টা রিকা ৪টি শটের মধ্যে ১টাই টার্গেটে রাখে এবং সেটা থেকেই গোল আসে। জাপানের পরবর্তী ম্যাচ স্পেনের বিরুদ্ধে। আজ জার্মানি বনাম স্পেন ম্যাচের উপর সেই ম্যাচেটিতে জাপানের ড্র লাগবে নাকি জিততেই হবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তা নির্ভর করবে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications