ডু অর ডাই ম্যাচে গ্রুপ ই-র শীর্ষে থাকা ব্রাজিল আজ নামছে সার্বিয়ার বিরুদ্ধে। ২টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। ১টি জয় ও ১টি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে সার্বিয়া ২টি খেলে ১টিতে জয় পেয়েছে, অন্যটি হেরেছে। এই গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এদিকে সুইসরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের লক্ষ্যে পা বাড়িয়ে রেখেছে। এই অবস্থায় ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার মধ্যে যেকোনও দুটি দলই যেতে পারে পরের রাউন্ডে। এখন দেখার স্পার্টাক স্টেডিয়ামে সাম্বার জাদু দেখাতে পারেন কিনা নেইমাররা।
1
958050
ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের সমস্ত আপডেট একনজরে
Jun 28, 2018, 1:22 am IST
নেইমার শেষ লগ্নে ফের সুযোগ তৈরি করে ফেলেছিলেন। ফের একবার গোলকিপার স্টজকোভিচ বাঁচিয়ে দিলেন। বলতে বলতে বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬-য় পৌঁছল ব্রাজিল।
Jun 28, 2018, 1:19 am IST
৯০ মিনিট খেলা শেষ। ৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Jun 28, 2018, 1:17 am IST
গোলের জন্য মরিয়া হয়ে উঠেছেন নেইমার। তবে এখনও গোল পাননি নেইমার।
Jun 28, 2018, 1:14 am IST
ম্যাচ একেবারে অন্তিম লগ্নে পৌঁচে গিয়েছে। এখন শুধু বাকী নেইমারের গোল পাওয়া। সেই সুযোগও এসে গিয়েছিল। গোটা গ্যালারি নেইমারের গোলের অপেক্ষায় রয়েছে।
Jun 28, 2018, 1:11 am IST
গোলের সুযোগ চলে এসেছিল ৮২ মিনিটে। দারুণ শট করেছিলেন নেইমার। তবে বল তিন-কাঠির মধ্যে থাকল না।
Jun 28, 2018, 1:07 am IST
সার্বিয়া খেলোয়াড়রা নেমে এসেছে ডিপ ডিফেন্সে। বল নিয়ে নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ তৈরির চেষ্টায় ব্রাজিল। ম্যাচের ভবিতব্য প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। ম্যাচ গড়াল ৮০ মিনিটে।
Jun 28, 2018, 1:05 am IST
দ্বিতীয় গোল খাওয়ার পর যেন গুটিয়ে গিয়েছে সার্বিয়া। মাঠে ব্রাজিলিয়ান শিল্প ফুটবলের ছোঁয়া দেখাচ্ছেন নেইমার, কুটিনহোরা।
Jun 28, 2018, 1:00 am IST
সার্বিয়ার কাছে এই ম্যাচ এখন কঠিন হয়ে গেল। পরের রাউন্ডে জিততে হলে সার্বিয়াকে জিততেই হবে।
Jun 28, 2018, 12:57 am IST
মাঠের দর্শক নেইমারের স্কিলের জাদুতে আচ্ছন্ন। ৬৮ মিনিটে নেইমারের সেট পিস থেকে হেডে গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দিলেন অধিনায়ক থিয়াগো সিলভা।
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। সার্বিয়াকে পরের রাউন্ডে যেতে হলে ব্রাজিলের বিরুদ্ধে জিততেই হবে। তবে ড্র করলেই ব্রাজিল পরের রাউন্ডে চলে যাবে।
Jun 28, 2018, 12:19 am IST
শেষ হল প্রথমার্ধের খেলা। মার্সেলো বেরিয়ে যাওয়ার পরও ব্রাজিল খেলাটাকে দারুণভাবে ধরে রেখেছিল। সার্বিয়া বার কতক আক্রমণ করলেও সুযোগ পেয়েই প্রত্যাঘাত নেইমারদের। ১-০ এগিয়ে রয়েছে সাম্বা বাহিনী।
চোটের কারণে ম্যাচের শুরুতেই পরিবর্ত খেলোয়াড় নামাতে বাধ্য হল ব্রাজিল। বেরিয়ে গেলেন মার্সেলো।
11:43 PM, 27 Jun
মার্সেলোর এভাবে বেরিয়ে যাওয়া ব্রাজিলের জন্য খারাপ খবর হতে পারে। তার জায়গায় পরিবর্ত হিসাবে নামলেন ফিলিপ লুইস।
11:46 PM, 27 Jun
ব্রাজিল বক্সে কর্ণার পেল সার্বিয়া। তবে সুযোগ কাজে এল না। এই মিত্রোভিচকে সামনে রেখেই আক্রমণে যাওয়ার চেষ্টা করবে সার্বিয়া।
11:48 PM, 27 Jun
ব্রাজিল আক্রমণ যেমন ভালো, তেমনই ডিফেন্স তেমন জমাচ নয়। সার্বিয়া সেই সুযোগেরই সদ্ব্যবহার করতে চাইছে।
11:50 PM, 27 Jun
একদিকে মার্সেলো ও অন্যদিকে উইলিয়াম উইং থেকে খেলা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এদিন মার্সেলো চোট লেগে বেরিয়ে গিয়েছেন। ফলে ব্রাজিল উইং দিয়ে কীভাবে আক্রমণ করে সেটাই দেখার।
11:52 PM, 27 Jun
সার্বিয়াও সুযোগ বুঝে আক্রমণে উঠছে। পরপর কয়েকটি কর্ণার আদায় করে নিতে পেরেছেন মিত্রোভিচ, মাটিচরা।
11:54 PM, 27 Jun
মাঝমাঠে বল দখলের লড়াইয়ে দুই দলই নিজেদের ব্যস্ত রেখেছে। কুটিনহো, নেইমাররা এখনও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি।
11:55 PM, 27 Jun
সুযোগ পেয়ে গিয়েছিলেন নেইমার। তবে সার্বিয়ার গোলরক্ষক বাঁচিয়ে দিলেন।
11:57 PM, 27 Jun
খেলা গড়াল ২৫ মিনিটে। তবে এখনও ব্রাজিল গোল পায়নি। ২-১টি সুযোগ তৈরি হলেও গোল করার জায়গায় কুটিনহোরা পৌঁছতে পারেননি।
12:00 AM, 28 Jun
মাঝমাঠ থেকে থ্রু বল পেয়ে গিয়েছিলেন জিসুস। তবে গোল করতে পারলেন না। নেইমার বা কুটিনহো থাকলে ফল ব্রাজিলের পক্ষে চলে আসতে পারত।
12:01 AM, 28 Jun
৩০ মিনিট খেলা শেষ। সার্বিয়া কড়া টক্কর দিয়ে চলেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলকে।
ম্যাচ চল্লিশ মিনিট অতিক্রান্ত। ব্রাজিল ১-০ গোলে এগিয়ে গিয়েছে। তবে সার্বিয়া সুযোগ তৈরির অপেক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে।
12:15 AM, 28 Jun
নেইমারকে কড়া ট্যাকল করতে ছাড়ছেন না সার্বিয়ার খেলোয়াড়রা। মাঝমাঠে তিনিই টার্গেট। কারণ ব্রাজিলের মধ্যমনি তিনিই।
12:16 AM, 28 Jun
৪৫ মিনিট খেলা শেষ। ২ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি। ব্রাজিল নিজেদের অগ্রগমন ধরে রেখেছে।
12:19 AM, 28 Jun
শেষ হল প্রথমার্ধের খেলা। মার্সেলো বেরিয়ে যাওয়ার পরও ব্রাজিল খেলাটাকে দারুণভাবে ধরে রেখেছিল। সার্বিয়া বার কতক আক্রমণ করলেও সুযোগ পেয়েই প্রত্যাঘাত নেইমারদের। ১-০ এগিয়ে রয়েছে সাম্বা বাহিনী।