Pele: পেলের নামে একটি করে স্টেডিয়াম করার জন্য বিশ্বের ফুটবল খেলিয়ে দেশগুলিকে প্রস্তাব ফিফার
Pele: পেলের নামে একটি করে স্টেডিয়াম করার জন্য বিশ্বের ফুটবল খেলিয়ে দেশগুলিকে প্রস্তাব ফিফার
সোমবার পেলের শেষ বিদায়ের দিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রতিটি ফুটবল খেলিয়ে দেশগুলির কাছে ফিফার নির্দেশ যাতে তারা একটি স্টেডিয়ামের নাম পেলের নামে করেন। ফুটবল সম্রাটকে শেষ বিদায় জানাতে স্যান্টোসে উপস্থিত ছিলেন ইনফান্তিনো। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

ভিল বেলমিরোয়ে ইনফান্তিনো সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, "আমরা বিশ্বের সমস্ত দেশকে নির্দেশ দিতে চলেছি যাতে তারা পেলের নামে তাদের দেশের একটি স্টেডিয়ামের নামকরণ করেন।" স্যান্টোসের সঙ্গে পেলের আত্মিক সম্পর্ক ছিল। এই ক্লাবই তাঁকে বিশ্ব ফুটবলে প্রথম পরিচিতি দেন। এই মাঠ থেকেই 'রাজা' হয়ে ওঠেন তিনি। লাতিন আমেরিক এবং কনমেবলের শীর্ষ স্থানীয় কর্তাদের সঙ্গে সোমবার পেলেকে শেষ বিদায় জানান ইনফান্তিনো। তাঁর ক্যাসকেট যখন খোলা হয় ইনফান্তিনোই প্রথম ব্যক্তি যিনি ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেছেন, "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ আমরা এখানে উপস্থিত। পেলে ফুটবলের আন্তর্জাতিক আইকন।"
পেলের মৃত্যুর পর কিংবদন্তির সম্মানে শুক্রবার বিশ্বের নিজেদের দফতরের সামনে পতাকা অর্ধনমিত রাখে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়াম সংস্থার পক্ষ থেকে পেলেকে বিংশ শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পেলের কফিন নিয়ে মঙ্গলবার স্যান্টোসের রাস্তায় একটি প্রসেসন বের হবে এবং তার পর তাঁকে কবরে শায়িত করা হবে। কবর স্থানে পেলের পরিবারের মানুষরা ছাড়া আর কেউই থাকতে পারবেন না।
দিয়েগো মারাদোনার পর পেলের প্রয়াণ বিশ্ব ফুটবলকে অভিভাবহীন করে দিয়েছে। বেশ কিছু মাস কোলন ক্যান্সারে ভুগছিলেন পেলে। বারবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল এবং আবারও সুস্থ হয়ে ফিরে যাচ্ছিলেন। কিন্তু এই শেষ বার আর বাড়ি ফেরা হল না। ২৪ ডিসেম্বর থেকে পেলের শরীরের অবস্থা আরও খারাপের দিকে যায়। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন ইসরাইলিট হাসপাতালে তাঁর পরিজনেরা ভিড় জমাতে শুরু করেন। হাসপাতালেই বড় দিন কাটান পরিবারের সঙ্গে। অবশেষে বছরের অন্তিমে এসে বিশ্বকে বিদায় জানালেন ফুটবলের সম্ভবত শ্রেষ্ঠ সন্তান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications