Euro Cup 2024: রোনাল্ডোকে সম্মান করেন, তবে পর্তুগালকে হারানোই লক্ষ্য এমবাপের
Euro Cup 2024: ইউরো কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন-জার্মানি। ভারতীয় সময় রাত সাড়ে ৯টায়। এরপর রাত সাড়ে ১২টা থেকে ফ্রান্স-পর্তুগাল দ্বৈরথ।
এই কোয়ার্টার ফাইনালে পর্তুগালের নেতৃত্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। বিশ্ব ফুটবলের দুই তারকার ডুয়েল ঘিরে চড়ছে উন্মাদনার পারদ।
রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে বেলজিয়ামের ইয়ান ভের্তোঘেনের আত্মঘাতী গোলের সৌজন্যে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। পর্তুগাল পেনাল্টি শ্যুটআউটে হারিয়েছে স্লোভেনিয়াকে। যে ম্যাচে আবার রোনাল্ডোকে পেনাল্টি থেকে গোল করতে দেননি ইয়ান ওবলাক।
চলতি ইউরো কাপে এমবাপে ও রোনাল্ডোর মধ্যে কাউকেই চেনা ছন্দে পাওয়া যায়নি। কোয়ার্টার ফাইনালের পর একটি দল বিদায় নেবে। রোনাল্ডোর প্রতি সম্মান, সম্ভ্রম অটুট থাকার কথা বললেও এমবাপে জানালেন, তাঁরাই জিতবেন।
পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে গিয়েছেন এমবাপে। অনেকেই তাঁর সঙ্গে রোনাল্ডোর সঙ্গে তুলনা করেন, তাঁর উত্তরসূরী ভাবেন। এমবাপের কথায়, এটা অবশ্যই সম্মানের। সকলেই জানেন আমি নিজে রোনাল্ডোকে কতটা সম্মান করি। আমাদের যোগাযোগ রয়েছে। তিনি ফুটবলের কিংবদন্তি হয়েই থাকবেন। তবে কাল তাঁকে আমরা হারাব, এই আশা রাখি।
এমবাপে আরও বলেন, রোনাল্ডো একজন ইউনিক প্লেয়ার। তাঁর পরিসংখ্যানই কথা বলে। আমরা সকলেই তাঁকে সম্মান করি। তাঁর মতো ফুটবলার একজনই হয়। আমি নিজের মতোই চলব। রিয়ালে নিজের মতো করেই বড় পাতায় লিখব, কিছুটা আলাদাভাবেই।
২০১৬ সালের ইউরো কাপ ফাইনালে ফ্রান্স নিজেদের মাঠে পর্তুগালের কাছে হেরে গিয়েছিল। রোনাল্ডো চোট পেয়ে পুরো ম্যাচ খেলতে পারেননি। তবে গোলের ক্ষেত্রে তিনি গাইড করেছিলেন সতীর্থদের। ফরাসি কোচ দিদিয়ের দেশঁ সেই ম্য়াচ প্রসঙ্গে বলেন, ওরা শক্তিশালী দল ছিল। আট বছর আগের ঘটনা। তবে আমাদের কাছে তা ছিল যন্ত্রণার।
দেশঁ পর্তুগালকে সমীহ করে বলেন, আমি জানি না তারা আরও শক্তিশালী, কিংবা দুর্বল হয়েছে কিনা। আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি। সেরা দলগুলিই এই পর্যায়ে এসেছে। ইউরোপের অন্যতম সেরা দল পর্তুগাল। একটা দারুণ ম্য়াচ হতে চলেছে।
চলতি ইউরোয় ওপেন-প্লে থেকে গোল পায়নি ফ্রান্স। দুটি আত্মঘাতী গোল তাদের সুবিধা করে দিয়েছেন। একটি গোল এসেছে পেনাল্টি থেকে। যা নিয়ে ফরাসি সংবাদমাধ্যম সরব। যদিও সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না দেশঁ। তাঁর কথায়, এটা পপুলার ক্রেজ হয়ে গিয়েছে। কিছু মানুষ খুশি না-ই হতে পারেন। কিন্তু অনেকে খুশি, তাঁদের কথা আমি জানি। সমালোচকরা তাঁদের কাজ করবেন। তাঁরা আমার দৈনন্দিন জীবনের অংশ। তবে তাতে আমার কোনও অসুবিধা হয় না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications