Euro Cup 2024: মালেনের জোড়া গোল! রোমানিয়াকে ৩-০ ব্যবধানে চূর্ণ করে ইউরোর শেষ আটে নেদারল্যান্ডস
Euro Cup 2024: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে অস্ট্রিয়া বনাম তুরস্ক ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।
রোমানিয়াকে তিন-শূন্য গোলে হারাল ডাচ বাহিনী। প্রথমার্ধে নেদারল্যান্ডস এগিয়ে ছিল ১ গোলে। দ্বিতীয়ার্ধে হলো দুটি গোল।

গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডস ২-৩ গোলে পরাস্ত হয়েছিল অস্ট্রিয়ার কাছে। ইউরোর গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ২-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে অভিযান শুরু করেছিল। যদিও ফ্রান্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তারপর অস্ট্রিয়ার কাছে হার।
অস্ট্রিয়ার কাছে হারের পর প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল নেদারল্যান্ডসকে। রক্ষণাত্মক ফুটবল দেখে সকলেই অখুশি ছিলেন। যদিও প্রি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসে অনেকটাই সঙ্ঘবদ্ধ দেখিয়েছে। ২০০৮ সালের পর এই প্রথম ইউরো কাপের শেষ আটে গেল নেদারল্যান্ডস।
২০ মিনিটের মাথায় কডি গাকপোর নীচু অ্যাঙ্গেলের শট গোলকিপার ফ্লোরিন নিতার নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যায়। ৮৩ মিনিটে মালেন তাঁর প্রথম গোলটি করেন। এরপর ইনজুরি টাইমের তিন মিনিটের তিনি নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন।
এদিন সারা ম্যাচে দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে বলের দখল রেখেছিল নেদারল্যান্ডস। গোলেরও প্রচুর সুযোগ তৈরি করেছিল। ভার্জিল ফন ডিকের হেড পোস্টে প্রতিহত হয়। অফসাইডের কারণে গাকপোর একটি গোলও বাতিল হয়েছে। সবমিলিয়ে নেদারল্যান্ডসের জয়ের ব্যবধান আরও বাড়লেও অবাক হওয়ার কিছু ছিল না। কোয়ার্টার ফাইনালের আগে সমর্থকরা আশ্বস্ত হতেই পারেন।












Click it and Unblock the Notifications