Euro Cup 2024: ইউরো কাপ খেলেই অবসর ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো তারকার, মন ছুঁয়ে যাবে আবেগঘন পোস্ট
Euro Cup 2024: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্সের তারকা অলিভিয়ে জিরু (Olivier Giroud)। ইউরো কাপ শেষে অবসর নেবেন সে কথা আগেই জানিয়েছিলেন।
এবার সোশ্যাল মিডিয়ায় তিনি আবেগঘন বার্তা দিলেন। ইউরো কাপের সেমিফাইনালে স্পেনের কাছে ১-২ গোলে হেরে ছিটকে গিয়েছিল ফ্রান্স। শেষ অবধি স্পেনই চ্যাম্পিয়ন হয়।
এবারের ইউরো কাপে অবশ্য খুব বেশি মাঠে থাকার সুযোগ পাননি বছর সাঁইত্রিশের জিরু। চারটি ম্যাচ মিলিয়ে মোট ৫৯ মিনিট খেলেছেন। সব ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও এখনই বুটজোড়া তুলে রাখছেন না।
ফ্রান্সের হয়ে তিনি ১৩৭টি ম্যাচে ৫৭টি গোল করেছেন। ফলে সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় এখনও তিনি এগিয়ে থিয়েরি অঁরি (৫১) ও কিলিয়ান এমবাপে (৪৮)-এর চেয়ে। ক্লাব ফুটবলে এসি মিলান ছেড়ে জিরু এবার যোগ দিতে চলেছেন মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলেস এফসিতে।
২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে বড় অবদান রেখেছিলেন তিনি। সেই বিশ্বকাপ জয়ের ঠিক ৬ বছর পর এক্স হ্যান্ডলে গতকাল জিরু লিখেছেন, সেই ভয়ঙ্কর মুহূর্তটি এসেই গেল। ফ্রান্স দলকে বিদায় জানাতে হচ্ছে। নীল জার্সির পরার সুযোগ ও দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।
Ma vie en Bleu #FierdetreBleu pic.twitter.com/VHAxksO3fl
— Olivier Giroud (@_OlivierGiroud_) July 15, 2024
সতীর্থ ও কোচিং স্টাফদের নিয়ে ফ্রান্স দল তাঁর কাছে দ্বিতীয় পরিবার হয়ে উঠেছিল বলেও জানান জিরু। তিনি লিখেছেন, আমরা পরস্পর পরস্পরকে সাহায্য করেছি। জয়ের পাশাপাশি হতাশাজনক মুহূর্তেরও সাক্ষী থেকেছি। সাফল্য-ব্যর্থতা, হাসি-কান্না আমরা ভাগ করে নিয়েছি সঙ্ঘবদ্ধ ও পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ মানসিকতা নিয়েই।
ফ্রান্স দলে চলার পথ মসৃণ ছিল না বলেও জানিয়েছেন জিরু। সমালোচনার মুখে পড়েও দমে যাননি। নিজের উপর আস্থা রেখেছেন। এবার বাইরে থেকে জাতীয় দলকে সমর্থনের জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন আবেগঘন পোস্টে। ১৩ বছর ফ্রান্সের হয়ে খেলতে পারার প্রতিটি মুহূর্ত তাঁর হৃদয়ে থাকবে বলেও জানিয়েছেন। কেন না, জাতীয় দলের হয়ে খেলা তাঁর কাছে সবচেয়ে বেশি গৌরবের ও সুখকর মুহূর্ত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ













Click it and Unblock the Notifications