Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে দাপুটে জয়, নকআউটের পথে এগিয়ে গেল জার্মানি

ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেলেন ম্যানুয়েল ন্যুয়েররা। হাঙ্গেরির বিরুদ্ধে গোল করলেন জামাল মুসিয়ালা ও ইলকে গুন্ডোয়ান। দুই অর্ধে হল দুটি গোল। ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগোল জার্মানি।

স্টুটগার্টে প্রথম ম্যাচের মতো একপাক্ষিক না হলেও, ম্যাচজুড়ে দাপট ছিল জার্মানিরই। শুরু থেকেই বলের দখল রেখে হাঙ্গেরিকে চাপে রাখার চেষ্টা করে জার্মানি। স্কটল্যান্ডের ম্যাচের মতো এ ম্যাচেও দারুণ আলো ছড়িয়েছেন ২১ বছর বয়সী জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা।

Germany

২৩ মিনিটে গোল করেন মুসিয়ালা। হাঙ্গেরির ডিফেন্ডাররা বক্স থেকে বল ক্লিয়ার করতে পারেনি। গুন্ডোয়ান গোললাইনের কাছ থেকে বল টেনে এনে মুসিয়ালাকে পাস। জার্মানির তরুণ ফুটবলার প্রায় ফাঁকা গোলে বল পাঠাতে ভুল করেননি। এরপর অবশ্য হাঙ্গেরিকে চেপে ধরলেও প্রথমার্ধে গোলের সংখ্যা বাড়াতে পারেনি জার্মানরা। ১-০ গোলে এগিয়েই সাজঘরে ফেরে তারা।

দ্বিতীয়ার্ধে হাঙ্গেরির খেলায় কিছুটা পরিবর্তন আসে। শুধু ডিফেন্স না করে তারা সুযোগ পেলেই প্রতি আক্রমণে উঠতে থাকে। বেশ কিছু সুযোগও তৈরি করে।
৬৭ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন জার্মান অধিনায়ক গুন্ডোয়ান। ফাঁকায় থাকা জার্মান অধিনায়ককে পাস দেন মিটেলস্ট্যাড। গুন্ডোয়ান চলতি বলে বাঁ পায়ের শটে গোল করেন।

গোলের পরেই মুসিয়ালাকে তুলে নেন কোচ। তবে জার্মানির আক্রমণাত্মক মেজাজে খেলা থামেনি। অন্যদিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আসেনি হাঙ্গেরির পক্ষে। দুই গোলে পিছিয়ে যাওয়ার পরও অবশ্য হাঙ্গেরি চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিন্তু জার্মানির রক্ষণ দেয়ালকে ভাঙতে পারেনি তারা। ২ গোলে জিতেই মাঠ ছাড়ল জার্মানি। সেই সঙ্গে প্রি-কোয়ার্টারের পথে অনেকটাই এগিয়ে গেল আয়োজক দেশ।

প্রথম ম্যাচে নজর কেড়েছিলেন ফ্লোরিয়ান উইর্ৎজ ও জামাল মুসিয়ালা। ইউরোর ইতিহাসে জার্মানির হয়ে প্রথম বার এক ম্যাচে দু'টি গোল করেছেন ২১ বছর বয়সি দুই ফুটবলার। তাঁদের গতি ও বলের নিয়ন্ত্রণ অবাক করেছে। এ বারের জার্মান দলে বেশ কয়েক জন তরুণ ফুটবলার রয়েছেন। উইর্ৎজ ও মুসিয়ালা ছাড়াও কাই হাভার্ৎজ ও নিকলাস ফুলক্রুগও। এই ম্যাচেও জার্মানির তরুণ ফুটবলারদের প্রতিভা নজর কাড়ল।

আগামী ২৪ জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে জার্মানি। এবার কিন্তু দাপট দেখাচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+