Euro Cup : হাড্ডাহাড্ডি ম্যাচে ইউক্রেনকে হারিয়ে শেষ ১৬-র লড়াইয়ে অস্ট্রিয়া
ইউক্রেনকে হারিয়ে শেষ ১৬-র লড়াইয়ে অস্ট্রিয়া
ইউরো কাপের সি গ্রুপের হাড্ডাহাড্ডি ম্যাচে ইউক্রেনকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে পৌঁছে গেল অস্ট্রিয়া। তুল্যমূল্য লড়াইয়ে সুযোগ হাতছাড়া করার খেসারত গুনল পরাজিত দল। এই জয়ের ফলে সি গ্রুপে তিন ম্যাচ খেলে ৬ পয়েন্টে পৌঁছল অস্ট্রিয়া। অন্যদিকে তিন ম্যাচ খেলে ৩ পয়েন্ট অর্জন করেছে ইউক্রেন। ম্যাচের ফলাফল ১-০।

রোমানিয়ার বুখারেস্টে মাস্ট উইন ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজিয়ে মাঠে নেমেছিল অস্ট্রিয়া। ফলে প্রথম থেকেই তারা আক্রমণে যেতে শুরু করে। অন্যদিকে ৪-৩-৩ ছকে দল সাজিয়ে মাঠে নামা ইউক্রেন মূলত প্রতি আক্রমণ নির্ভর রণনীতিতে বাজিমাত করার চেষ্টা করে। ফলে শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচের প্রথম গোল আসে প্রথমার্ধেই।
২১ মিনিটের মাথায় গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন ক্রিস্টোফ বাউমগার্টনার। পিছিয়ে পড়ে দমে যায়নি ইউক্রেন। বরং প্রথমার্ধেই একের পর এক গোলের সুযোগ তৈরি করে অস্ট্রিয়াকে লাগাতার বেগ দিতে থাকে আন্দ্রেই শেভচেঙ্কোর দল। প্রথম ৪৫ মিনিট শেষে ১-০ গোলেই এগিয়ে থাকে অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে গোল শোধ করার মরিয়া প্রচেষ্টা চালায় ইউক্রেন। সুপরিকল্পিত আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের দরজা খুলে ফেলে অস্ট্রিয়াও। তবে কোনও দলই আর গোল করতে পারেনি। আগামী ২৭ জুন ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ১৬-এর লড়াইয়ে ইতালির মুখোমুখি হবে অস্ট্রিয়া।
ম্যাচে ৪৯ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে অস্ট্রিয়া। নিজেদের মধ্যে ৪৫৫টি পাস খেলে জয়ী দল। গোলমুখে ১৮টি শট মারলেও ৪টি টার্গেটে রাখতে সক্ষম হয় অস্ট্রিয়া। অন্যদিকে নিজেদের মধ্যে ৪৫৪টি পাস খেলা ইউক্রেন গোলমুখে পাঁচটি শট নেয়। মাত্র একটি শট টার্গেটে রাখতে সক্ষম হয় পরাজিত দল।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications