Emami East Bengal: ‘বেঙ্গালুরুর টিম’ নিয়েই ইস্টবেঙ্গলে কোচিং করাতে আসছেন কার্লোস কুয়াদ্রাত
দল গুছিয়েই ইস্টবেঙ্গলে কোচিং করাতে আসছেন কার্লোস কুয়াদ্রাত। আসন্ন মরসুমে লাল হলুদের কোচের হটসিটেন বসতে চলেছেন কার্লোস কুয়াদ্রাত। কোচিং স্টাফে খুব একটা ভারতীয়দের উপর ভরসা রাখছেন স্প্যানিশ বস, তাই নিজের পছন্দের কোচিং স্টাফদেরই বিদেশ থেকে নিয়ে আসছেন কার্লোস। বৃহস্পতিবার একগুচ্ছ কোচিং স্টাফের নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল।
আসন্ন মরসুমে লাল হলুদের কোচের দায়িত্বে আনা হয়েছে কার্লোস কুয়াদ্রাতকে। স্প্যানিশ কোচ নিজেই তাঁর তিন সহকারীকে নিয়েছেন। বৃহস্পতিবার ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে গোলরক্ষক কোচ, ক্রীড়া বিজ্ঞাণী এবং ফিজিও থেরাপিস্টের নাম ঘোষণা করা হয়েছে।

যে টিম নিয়ে বেঙ্গালুরুকে সাফল্য দিয়েছেন, মূল সেই একই টিম নিয়ে লাল হলুদের কোচিং করাতে আসেছেন কার্লোস। নতুন মরসুমে লাল হলুদের গোলরক্ষক কোচ হলেন ফ্রান্সিকো জেভিয়ার পিনিলোস, ক্রীড়া বিজ্ঞাণী হিসাবে দলের সঙ্গে কাজ করবেন আলবার্ট মার্তিনেজ বের্নাট। এই দুই সাপোর্ট স্টাফই ২০১৮-১৯ মরসুমে বেঙ্গালুরুতে কার্লোসের কোচিং স্টাফ হিসাবে যুক্ত ছিলেন। পাশাপাশি ফিজিও থেরাপিস্ট হিসাবে থাকছেন ফার্নান্ডেজ আলভারেজ।
#AmagoFans, join us in welcoming our new Goalkeeping Coach Francisco Javier Pinillos, Sports Scientist Albert Martinez Bernat and Physiotherapist Senen Fernandez Alvarez.
— East Bengal FC (@eastbengal_fc) July 6, 2023
Mr Pinillos & Mr Alvarez were part of Coach Cuadrat’s backroom staff during his successful Bengaluru FC… pic.twitter.com/Si0mhG7tGg
এর আগেও কার্লোস কুয়াদ্রাতের সহকারীর নাম ঘোষণা করা হয়। কুয়াদ্রাতকে সহযোগিতা করবেন বেঙ্গালুরুর হয়ে আইএসএলের শিরোপাজয়ী কোচ দিমাস দেলগাডো।কাকাতলীয়ভাবে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচ কার্লোস কুয়াদ্রাতের অধীনেই বেঙ্গালুরু এফসিতে একটা সময়ে খেলেছেন দিমাস। আপাতত দুই বছরের জন্য চুক্তি হয়েছে। বর্তমান ইস্টবেঙ্গলের সহকারী কোচ আবার আইএসএলের প্রাক্তন চ্যাম্পিয়ন ফুটবলারও বটে।
নতুন মরসুমে লাল হলুএদর কোচের দায়িত্বে আনা হয়েছে কার্লোস কুয়াদ্রাদকে। স্প্যানিশ কোচ নিজেই তাঁর দেশীয় সহকারী হিসাবে বিনোকে বেছে নিয়েছেন। সিনিয়র দলের সহকারী কোচ হওয়ার পাশাপাশি যুব দলের দায়িত্বও সামলাবেন বিনো। এই বিষয়ে আগেই সরকারিভাবে জানান লাল হলুদ কর্তারা।

বিনোর কোচিংয়ে ভালোই পারফরম্যান্স করেন লাল হলুদের জুনিয়র দল। এমনকি সিনিয়ররা না পারলেও জুনিয়ররা ডার্বিতে হারায় মোহনবাগান। তাই স্টিফেনের কাছে ব্রাত্য হলেও কার্লোসকে ইনপুট দেওয়ার কাজটা করবেন কেরেলর এই কোচই।
-
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১












Click it and Unblock the Notifications