হার দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, কোচিতে বিধ্বস্ত স্টিফেন কনস্ট্যানটাইনের দল

হার দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, কোচিতে বিধ্বস্ত স্টিফেন কনস্ট্যানটাইনের দল

আইএসএল-এর নবম সংস্করণে হার দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল। আইএসএল ২০২২-২৩-এর প্রথম ম্যাচে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ১-৩ গোলে পরাজিত হল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। প্রথমার্ধে একটিও গোল হয়নি। দ্বিতীয় অর্ধেই হয় চারটি গোল। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেক্স লিমা।

হার দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, কোচিতে বিদ্ধস্ত স্টিফেন কনস্ট্যানটাইনের দল

প্রথমার্ধে উভয় দলই একে অপরকে মেপে খেলেন। ঘরের মাঠে তার মধ্যেই দু'টি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় কেরালা ব্লাস্টার্স। একটি ক্ষেত্রে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার এবং অপর একটি ক্ষেত্রে বিশ্বমানের সেভ দিয়ে দলের পতন রোধ করেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক কমলজিৎ সিং।

প্রথমার্ধে খেলার ফল ০-০ থাকলেও ঘরের মাঠে কেরালা দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ যে অনেকটাই বাড়াবে তা বোঝা যাচ্ছিল। বাস্তবেও সেটাই হল। ৭২ মিনিটে প্রথম গোলটি করেন আদ্রিয়ান লুনা। হারমানজোৎ সিং খাবরার পাস থেকে উরুগুয়ের লুনা গোল করে এগিয়ে দেন কেরালাকে। ৮২ মিনিটে দ্বিতীয় গোলটি হজম করে ইস্টবেঙ্গল। লাল-হলুদের প্রাক্তনী বিদ্যাসাগর সিং-এর পাস থেকে পরিবর্ত ফুটবলার হিসেবে নামা ইভান কালউয়ুজনি দ্বিতীয় গোলটি করেন হলুদ জার্সিধারীদের হয়ে।

৮০ মিনিটে আপোসতোলস গিয়ানুর পরিবর্তে নামা ইভান কালউয়ুজনি-ই কেরালার হয়ে তৃতীয় গোলটি করেন। ৮৯ মিনিটে। মাঠে নামার ৯ মিনিটের মধ্যে জোড়া গোল করেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে একটি গোল শোধ দেন অ্যালেক্স লিমা। জর্ডান ও দোহেত্রির পাস থেকে লিমা গোলটি করেন।

এই হারের সঙ্গে ১২ অক্টোবর ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গণে এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে মানসিক দিক দিয়ে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গলের ফুটবলাররা। কেরালা ব্লাস্টার্সের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে ১৬ অক্টোবর কলকাতার অপর দল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে।

এ বারের আইএসএল-এ চারের পরিবর্তে মোট ছয়টি দল প্লে অফে খেলবে। তৃতীয় এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলকে নিয়ে হবে প্রথম এলিমিনেটর। চতুর্থ এবং পঞ্চম স্থানে শেষ করা দলকে নিয়ে হবে দ্বিতীয় এলিমিনেটর। লিগ পর্যায় শেষে শীর্ষ স্থানে শেষ করা দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এলিমিনেটর ২-এর বিজয়ীর। দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় স্থানে লিগ পর্যায়ে শেষ করা দলের বিরুদ্ধে খেলবে এলিমিনেটর ১-এর বিজয়ী দল। দুই লেগে দু'টি সেমিফাইনাল খেলা হবে। চিরাচরিত প্রথমা অনুযায়ী দুই সেমিফাইনালের চ্যাম্পিয়নকে নিয়ে খেলা হবে আইএসএল ফাইনাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+