জোর করে ইস্টবেঙ্গল থেকে ছেঁটে ফেলা হল ডু-ডংকে!
ক্লাবের সমর্থক তথা ক্লাব কর্তাদের প্রিয় হয়েও দক্ষিণ কোরিয় মিডফিল্ডার ডু ডংকে চুক্তি শেষ করার আগেই ছেড়ে দিতে হচ্ছে। এখনও একবছরের চুক্তি বাকী ছিল ডু ডংয়ের।
কলকাতা, ১৮ নভেম্বর : শেষ কলকাতা লিগে ১০ ম্যাচে ১২ গোল করেছেন। এছাড়া গত মরশুমে চিরপ্রতিপক্ষ মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে ২টি করে গোল করেছেন। তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার ডু ডংকে ক্লাব ছাড়তে হচ্ছে।
ক্লাবের সমর্থক তথা ক্লাব কর্তাদের প্রিয় হয়েও দক্ষিণ কোরিয় মিডফিল্ডার ডু ডংকে চুক্তি শেষ করার আগেই ছেড়ে দিতে হচ্ছে। এখনও একবছরের চুক্তি বাকী ছিল ডু ডংয়ের।

কিন্তু কেন ডু ডংকে ছেড়ে দিচ্ছে লাল হলুদ শিবির? ক্লাব কর্তারা জানাচ্ছেন এমন কোনও ইচ্ছে তাদের ছিল না। কারণ খেলোয়াড় হিসাবে ডু অসাধারণ। তবে নতুন কোচ ট্রেভর জেমস মর্গ্যানের নতুন স্ট্র্যাটেজিতে ফিট করছেন না ডু। আর তাই না চাইলেও দক্ষিণ কোরিয় স্ট্রাইকারকে ক্লাব ছাড়তে হচ্ছে।
মর্গ্যান ক্লাবের কর্তাদের জানিয়েছেন, ডু ভালো খেলোয়াড়। তবে আমার খেলানোর স্টাইলের সঙ্গে ওকে ফিট করানো যাচ্ছে না। ফলে আগামী আই লিগ শুরুর আগে ওকে নতুন ফর্ম্যাটে ফিট করা প্রায় অসম্ভব।
অগত্যা ডু-কে ক্লাবকে ছাড়তে হচ্ছে। আর তাই বেজায় মন খারাপ ডু-এর। যাওয়ার আগে তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে মর্গ্যানের সঙ্গে কথা হয়েছিল। আমার খেলা ভালো লেগেছে বলে তিনি জানিয়েছিলেন। আই লিগে আমি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেব, এমনটাও আমাকে বলেছিলেন। এখন শুনে অবাক হচ্ছি যে মর্গ্যান আমাকে দলে চাইছেন না।
মর্গ্যানকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে ডু ডং জানিয়েছেন, আমি ভারতের অন্য কোনও ক্লাবের হয়ে আই লিগে খেলব। এবং এত ভালো খেলব যে মর্গ্যান ফের আমাকে দলে ফেরাতে বাধ্য হবেন। আগামী কয়েকমাসে এটাই আমার চ্যালেঞ্জ হবে।
সূত্রের খবর, মর্গ্যানকে নতুন কোচ হিসাবে মেনে নিলেও ক্লাবের একাংশ ডু ডংয়ের চলে যাওয়া ভালোভাবে নিতে পারেননি। তারা মর্গ্যানের উপরে এই বিষয়ে ক্ষুব্ধ। ফলে আগামী আই লিগেপ ফল ভালো না হলে মর্গ্যানের উপরে যে তারা বিষোদ্বগার করবেন তা বলাই বাহুল্য।
-
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications