Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durand Cup 2023: ডার্বির সকালে কলকাতায় ক্লেইটন, বড় ম্যাচে থাকছে চমক!

বাকি মাত্র কয়েক ঘণ্টা। কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে মরসুমের প্রথম ডার্বির। বড় ম্যাচের সকালেই সুখবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। ভিসা সমস্যা কাটিয়ে কলকাতায় চলে এলেন লাল হলুদের ব্রাজি‌লিও স্ট্রাইকার ক্লেইটন দ্য সিলভা। অবসান হল কোচ কার্লোস কুয়াদ্রাতের অপেক্ষার।

শনিবার সকালেই কলকাতায় সপরিবারে এলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতা বিমান‌ বন্দরে পা রাখে‌ন লাল হলুদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সঙ্গে স্ত্রী এবং ছেলে মেয়ে। কলকাতা বিমানবন্দরে তাকে নিয়ে যেতে হাজির ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। বিকালে ম্যাচ দেখতে যুবভারতীতে থাকবেন।

ইবি

দীর্ঘ বিমানযাত্রার ধকল, জেট ল্যাগ আছে। তাছাড়া দলের সঙ্গে একবারও অনুশীলন করার সুযোগ পাননি। দলে যাঁরা নতুন যোগ দিয়েছেন, তাঁদের সঙ্গে পরিচয়টুকুও হয়নি। ফলে বড় ম্যাচে ক্লেইটনকে খেলানো সম্ভব নয়। তবে ইস্টবেঙ্গল যদি মোহনবাগান ও পাঞ্জাব এফসি-কে হারিয়ে ডুরান্ড কাপে পরের রাউন্ডে পৌঁছে যেতে পারে, তখন হয়তো ক্লেইটনকে খেলাতে পারেন কোচ।

দলের সেরা অস্ত্রকে আইএসএল-এ ব্যবহার করবেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। গতবার দুরন্ত ফর্মে ছিলেন ক্লেটন। ১২টি গোল করেছিলেন। একটা সময়ে সর্বোচ্চ গোলদাতার দৌড়েও ছিলেন। গতবারের তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য ক্লেইটনের সঙ্গে একবছর চুক্তি বাড়ায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের বর্ষসেরা ফুটবলারও ক্লেইটন। এবার ভিসা সমস্যার জন্য তাঁর শহরে পৌঁছতে দেরি হয়। অবশেষে তিনি এলেন।

ইবি

শনিবাসরীয় বড় ম্যাচে দর্শকদের জন্য থাকছে চমক। ডুরান্ডের থিম সং উদ্বোধনে যুবভারতীতে হাজির থাকতে পারেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। অরিজিত সিংয়ের আসার খবর চাউর হলেও সম্ভবত বলিউডের তারকা সংগীত শিল্পী আসছেন না।

বড় ম্যাচ

প্রসঙ্গত ২০২৩ ডুরান্ড কাপের থিম সং "ভিডে" গেয়েছেন অরিজিত্ সিং। তাঁর সঙ্গে এই গানে গলা মিলিয়েছিলেন ডিভাইন। এছাড়াও মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, বাংলার দুই বড় ক্লাবের জন্যেও গান গেয়েছেন অরিজিত্। এরআগে আইপিএলের মঞ্চে পারফরম্যান্স করেছিলেন অরিজিত। তবে ডুরান্ডের ডার্বিতে তিনি এলে তা দর্শকদের জন্য হবে ডাবল ধামাকা।

বড় ম্যাচে দর্শকদের জন্য থাকছে একগুচ্ছ নির্দেশিকা। শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ ডুরান্ড কাপের ডার্বিতে। এমন নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট ও ডুরান্ড কমিটি। গত কয়েক বছরে ডার্বিতে অন্য মাত্রা যোগ করেছে দুর্দান্ত টিফো। দুই দলের সমর্থকরা টিফো বানিয়ে তাক লাগিয়ে দেন। তবে এবার ডুরান্ড কাপে হয়ত তেমনটা হচ্ছে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+