Durand Cup 2023: ‘বেশি ফুটবলার নিয়ে খেলেছে’, ফাইনাল হেরে প্রতিপক্ষকে কটাক্ষ কুয়াদ্রাতের
গ্রুপ পর্বের ডার্বিতে জয় এসেছিল। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে, নক আউট। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালেও জায়গা করেনিয়েছিল লাল হলুদ ব্রিগেড।স্বপ্ন দেখাচ্ছিলেন কার্লোস কুয়াদ্রাত। কিন্তু রবিবার সন্ধ্যায় নিভে গেল মশাল। বড় ম্যাচের পর আবারও আঁধার ঘনিয়ে এল লাল হলুদ শিবিরে।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফাঁকা হয়ে গেল লাল হলুদ গ্যালারি। অনেক স্বপ্ন নিয়ে সমর্থকরা এসেছিলেন ট্রফি জয়ের আশায়। কিন্তু সেই স্বপ্ন অধরাই থাকল তাঁদের। ডুরান্ড কাপ অতীত। এবার সামনে তাঁকাতে চান কোচ কার্লোস কুয়াদ্রাত।

১০ জনের মোহনবাগানকে পেয়েও হারানো গেল না, এই প্রসঙ্গে লাল হলুদ কোচ বলেন, '১০ জনে হয়ে যাওয়াটা টার্নিং পয়েন্ট, ওরা আরও বেশি মরিয়া হয়ে গেল। যখন একটা দল ১০ জনে হয় তারা মরিয়া হয়ে যায়, সেটাই ওরা হল।'
একইসঙ্গে কুয়াদ্রাত বলেন, 'এখান থেকেই আমরা শুরু করব, ফাইনালে উঠাটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা দিন ঘুরবে ভালো দিন শুরু হবে। ২০২০ সালেও এটিকে মোহনবাগান ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি, কিন্তু পরের বছরই ওরা চ্যাম্পিয়ন হয়, আশা করছি আমরাও সেটা পারব'
তবে ম্যাচ হারলেও প্রতিপক্ষকে কটাক্ষ করতে ছাড়লেন না লাল হলুদ কোচ। তাঁর কথায়, 'আমরা ৩০ জন ফুটবলার নিয়ে খেলেছি, ওরা ৩৪ জনকে নিয়ে খেলেছে। বাড়তি সুবিধা তো পেয়েছেই।'
ম্যাচ প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, 'দারুণ একটা ফুটবল ম্যাচ হল। ভারতীয় ফুটবলের জন্য দারুণ একটা ছবি। নন্দকুমার দারুণ খেলেছে, মহেশও দুরন্ত। তবে আমার কাছে দলগত খেলাটাই আসল। দল হিসাবে কতটা ভালো পারফরম্যান্স করা গেল তাঁর মূল্যায়ণ করতে হবে।'

ক্লেইটন অবশ্য এখান থেকেই আশার আলো দেখছেন চাঁর কথায়, 'আমরা মরসুমের শুরুটা ভালোভাবে করলাম। দারুণ ম্যাচ খেলা হল। গত মরসুম অতীত।দারুণ একটা ভালো দল, ভলো কোচের নেতৃত্বে শুরু করেছি। টুর্নামেন্ট থেকে অনেক ইতিবাচক দিক আছে। নর্থ ইস্টের বিরুদ্ধে ০-২ তে পিছিয়ে পড়েও জয় পেয়েছি। আশা করি আগামী দিনে মরসুমটা খুব ভালো কাটবে।'












Click it and Unblock the Notifications