Downtown Heroes FC: রিয়াল কাশ্মীরের পথ ধরেই ভূ-স্বর্গ থেকে নতুন দল ভারতীয় ফুটবলের মানচিত্রে
একটা সময়ে কাশ্মীর মানেই ছিল বোমা-গুলির শব্দ, সন্ত্রাস আর স্বজন হারানোর কান্না। সরকারি কঠোর বিধি নিষেধ, কার্ফূ ছিল উপত্যকার নিত্যসঙ্গী। ফলে কাশ্মীরের তরুণরা অনেক সময়ই বিপথে চলে যেতেন। সন্ত্রাসের ভূ-স্বর্গের সেই দৃশ্য এখন অতীত। উপত্যকা জড়ে মানুষ মেতেছে ফুটবলে।রিয়াল কাশ্মীরের খেলা থাকলেই শ্রীনগরের মানুষ উপচে পড়েছেন স্টেডিয়ামে।
ফুটবলের প্রতি ভালোবাসা তাঁদের কতটা গভীরে তা প্রমাণ করেছেন উপত্যকার মানুষ। রিয়াল কাশ্মীরের পর ভারতীয় ফুটবলের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে উপত্যকার আরও এক ফুটবল দল। ডাউনটাউন হিরোসেস এফসি। রিয়াল কাশ্মীরের সাফল্যে উৎসাহিত হয়ে তিন বছর আগে (২০২০ সালে) পথ চলা শুরু করে ভূস্বর্গের এই ফুটবল দল।

মূলত ভূমিপুত্রদের আরও বেশি সুযোগ দিতেই এই ক্লাবের প্রতিষ্ঠা। চলতি বছরে ডুরান্ড কাপেও খেলতে আসছে উপত্যকার দলটি। স্থানীয় প্রতিভা অণ্বেষণ এবং তাদের ভারতীয় ফুটবলে তুলে ধরাই লক্ষ্য এই ক্লাবের। অতীতে মেহেরাজউদ্দিন, ইসফাক আহমেদরা কাশ্মীর থেকে উঠে এসেছেন ভারতীয় ফুটবলে। রিয়াল কাশ্মীরের প্রোডাক্ট দানিশ ফারুকও আইএসএলের দলে জায়গা করে নিয়েছেন।
দলের অন্যতম কর্ণধার হিয়ান ভাট এআইএফএফ মিডিয়াকে জানিয়েছেন, 'আমাদের এই অঞ্চলে খেলাধুলার ঐতিহ্য রয়েছে। স্থানীয় প্রতিভাকে তুলে আনার লক্ষ্য নিয়ে আমরা এই ক্লাব প্রতিষ্ঠা করেছি। আমরা চাই স্থানীয় ফুটবলাররা খেলার একটা মঞ্চ পাক। সেখান থেকেই তাঁরা আই লিগ এবং আইএসএলে জায়গা করে নিতে পারবেন।'

দলের কোচ হিলাল রাসুল এআইএফএফ মিডিয়াকে বলেছেন, 'আমাদের সব সময় ভালোলাগে আমাদের ক্লাব থেকে উঠে এসে যখন কোনও ফুটবলার সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলে। সম্প্রতি আমাদের দলের ফুটবলার আহমেদ ভাট গোকুলাম কেরালা দলে সই করেছে।'
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'আমরা যে সঠিক পথে চলছি তা বুঝতে পারি ডুরান্ড কাপ খেলার আমন্ত্রণ পাওয়ার পর। আইএসএল এবং আই লিগ ক্লাবের বিরুদ্ধে খেলার একটা বড় মঞ্চ পেয়েছে আমাদের ফুটবলাররা।'
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications