Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Derby: যুব ডার্বিতে মানরক্ষা ইস্টবেঙ্গলের, ড্র করেও পরের রাউন্ডে মোহনবাগান এসজি

চলতি বছরের শুরু থেকেই ডার্বিতে দাপুটে পারফরম্যান্স করছে মোহনবাগান এসজি। সিনিয়র হোক জুনিয়র, আইএসএল হোক বা ইয়ূথ লিগ বড় ম্যাচে জয়ের সংখ্যাই বেশি সবুজ মেরুনের। বুধবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে ডার্বিতে মানরক্ষা করল ইস্টবেঙ্গল। নৈহাটিতে গোলশূন্য ড্র হল যুব ডার্বি। যদিও ম্যাচ ড্র করলেও পূর্বাঞ্চল থেকে পরের রাউন্ডে পৌঁছে গেল সবুজ মেরুন।

এই ম্যাচে মোহনবাগান এসজি দলের হয়ে খেলেছিলেন সুহেল ভাট। কাশ্মীর তনয় গোটা ম্যাচে একাই বেশ কিছু সুযোগ নষ্ট করলেন। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরও একটা ডার্বি ম্যাচে জয় পেতেই পারত সবুজ মেরুন। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গলও। কিন্ত লাল হলুদের যুব ফুটবলরার গোল করতে ব্যর্থ হলেন।

ম্যাচের ৫৩ মিনিটে গোল করেন মোহনবাগান এসজির সেরটোর, কিন্তু সেই গোল বাতিল করা হয়। কর্ণার থেকে ভেসে আসা বল হেডে সেরোটকে দেন তাঁর সতীর্থ। তাঁর দূরপাল্লার শট জালে জড়িয়ে যায়। কিন্তু হেড করার সময়ই বল মাঠের বাইরে চলে গিয়েছিল, তাই রেফারি গোল বাতিলের নির্দেশ দেন। এরপর সুহেলও শেষ দিকে ওপেন সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করে ৫ ম্যাচে মোহনবাগান এসজির পয়েন্ট দাঁড়াল ১১। এই ম্যাচের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট হল ৮। এরফলে পূ্র্বাঞ্চল থেকে পরের রাউন্ডে জায়গা নি্শ্চিত করে ফেলল সবুজ মেরুন।

নতুন বছরের শুরু থেকেই ডার্বি মানেই এখন আতঙ্ক লাল হলুদের কাছে। শুধু সিনিয়র দল নয়, লাল-হলুদের বিভিন্ন বয়সভিত্তিক দলও মোহনবাগান এসজির কাছে হারছে। অনূর্ধ্ব-১৫ ইয়ূথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে দেয় মোহনবাগান এসজি। অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন এর লিগের প্রথম পর্বের বড় মোহনবাগান এসজি হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে।

অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগান এসজি। গত ১১ জানুয়ারি গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আইএসএলের ডার্বি হয়েছিল, সেই ম্যাচে জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে জয় পায় মোহনবাগান এসজি। এআইএফএফ অনুর্দ্ধ ১৭ এলিট ইয়ুথ লিগ অবশ্য খেলার ফল ড্র হয়। ইস্টবেঙ্গল নিজেদের মাঠে মানরক্ষা করতে সমর্থ হয়।

কলকাতা লিগে একেবারেই ভালো খেলতে পারেনি মোহনবাগান এসজির যুব দল। কিন্তু সর্ব ভারতীয় ক্ষেত্রে নিজেদের মেলে ধরছে মোহনবাগান এসজি। যা অত্যন্ত ইতিবাচক দিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+