এসসি ইস্টবেঙ্গলে বাতিল চিমার জয়সূচক গোল! গোয়াকে পরাস্ত করে আইএসএলে দ্বিতীয় স্থানে জামশেদপুর

আইএসএলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ড্যানিয়েল চিমা চুকউকে ছেঁটে ফেলেছিল এসসি ইস্টবেঙ্গল। লাল হলুদের বাতিল চিমাকে এরপরই সই করায় জামশেদপুর এফসি। আজ ব্যাম্বোলিমে নতুন দলের জার্সি গায়ে প্রথম ম্যাচেই চিমার গোল ফারাক গড়ে দিল জামশেদপুর এফসি ও এফসি গোয়ার মধ্যে। এক গোলে ম্যাচ জিতে আইএসএলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান দখল করল জামশেদপুর এফসি।

ইস্টবেঙ্গলে বাতিল চিমার জয়সূচক গোল! গোয়া বধ জামশেদপুরের

এদিনের ম্যাচের প্রথমার্ধ এক কথায় বলতে গেলে সীমাবদ্ধ ছিল এফসি গোয়ার আক্রমণ ও জামশেদপুর এফসির রক্ষণের মধ্যে। জামশেদপুরের বক্সে গোয়ার একের পর এক আক্রমণ প্রতিহত হয়। ফলে আসল কাজটাই করতে পারেনি ডেরেক পেরেরার দল। রক্ষণ সামলে প্রতি আক্রমণে যাওয়ার কৌশল নিয়ে খেলতে থাকে জামশেদপুর। দুই দলই কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু গোলমুখ খুলতে পারেনি।

ইস্টবেঙ্গলে বাতিল চিমার জয়সূচক গোল! গোয়া বধ জামশেদপুরের

আরও একটি ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করল জামশেদপুর। দ্বিতীয়ার্ধে আধিপত্য বজায় নিয়েই খেলল জামশেদপুর। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ শানাতে শুরু করে তারা। লালডিনলিয়ানার থেকে বল পেয়ে গোলমুখী যে শটটি নেন ড্যানিয়েল চিমা চুকউ, তা গোয়ার গোলকিপার নবীন কুমারের ধরা উচিত ছিল। চিমার এই গোলটি অফ সাইড কিনা তা নিয়েও বিতর্ক রইল। যদিও এই গোলটিই নিশ্চিত করে দিল খেলার ফল। ভাগ্য এদিনও সহায় ছিল না এফসি গোয়ার। চারটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, একটিও গোলে ঢোকেনি। চলতি আইএসএলে গোয়ার কনভার্সন রেশিও সবচেয়ে খারাপ।

ইস্টবেঙ্গলে বাতিল চিমার জয়সূচক গোল! গোয়া বধ জামশেদপুরের

ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন জামশেদপুর এফসির গোলকিপার টি পি রেহনেশ। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো জামশেদপুর এফসি। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে এফসি গোয়া। কাল ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতলে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানটি দখল করতে পারবে এটিকে মোহনবাগান। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে রয়েছে হায়দরাবাদ এফসি। তিনে নেমে গিয়েছে কেরালা ব্লাস্টার্স, তাদের রয়েছে ১১ ম্যাচে ২০ পয়েন্ট। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আজ অবধি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি রয়েছে চতুর্থ স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+