জুভেন্তাসের জার্সিতে ১০০তম ম্যাচ কীভাবে স্মরণীয় করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
জুভেন্তাসের জার্সিতে ১০০তম ম্যাচ কীভাবে স্মরণীয় করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
করোনার পর মাঠে ফিরে নিজেকে উজাড় করে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি কেরিয়ারের ৭৫০ তম গোল পেয়েছিলেন, এরপর বার্সেলোনার বিরুদ্ধে তাঁর জোড়া পেনাল্টিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জয়। এবার জুভেন্তাসের জার্সিতে মাইলস্টোন ম্যাচে দারুণ ছন্দে ক্রিশ্চিয়ানো।

জুভেন্তাসের হয়ে ১০০ ম্যাচ
রবিবার রাতে ইতালির ক্লাব জুভেন্তাসের জার্সিতে ১০০তম ম্যাচ খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিরি এ লিগে জিনোয়ার বিরুদ্ধে ৩-১ ম্যাচ জিতল রোনাল্ডোর জুভেন্তাস। ম্যাচে পেনাল্টিতে দুটি গোল সিআর সেভেনের। এই নিয়ে টানা ২ ম্যাচে পেনাল্টি থেকে ৪টি গোল রোনাল্ডোর।

জুভেন্তাসের দুরন্ত জয়
অ্যাওয়ে ম্যাচে ৫৭ মিনিটে পাওলো দিবালার গোলে জুভেন্তাস এগিয়ে যায়। ৬১ মিনিটে জিনোয়ার হয়ে স্টেফানো গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে দেন। এরপর ৭৮ ও ৮৯ মিনিটে জোড়া পোনাল্টিতে রোনাল্ডোর দুই গোলে স্কোরলাইন ৩-১ করে জুভেন্তাস ম্যাচ জিতে নেয়।

মরসুমে সবচেয়ে বেশি গোল রোনাল্ডোর
করোনার কারণে দীর্ঘ সময় ফুটবল বন্ধ ছিল। পরে মাঠে বল গড়ালে, সিরি এ লিগে এছর ইব্রাহিমোভিচ সবচেয়ে বেশি ১০টি গোল করেছেন। রবিবার দুটি গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও সিরি এ লিগে এবছর সবচেয়ে বেশি গোল করায় ইব্রার ১০ গোল ছুঁয়ে ফেললেন।

রোনাল্ডোর বার্তা
গোল করে ম্যাচ জেতানোর পর সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো লিখেছেন, 'জুভেন্তাসের জার্সিতে ১০০তম ম্যাচ খেলতে নেমে জোড়া গোল পেলাম, সঙ্গে দারুণ একটা জয়। এর চেয়ে সেরা উপহার আর কীই বা হতে পারে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications