Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cristiano Ronaldo: রোনাল্ডোর জোড়া গোলেই শিরোপা জয়, ইতিহাস গড়ল আল নাসের

চিরপ্রতিপক্ষ মেসি ইন্টার মায়ামিতে যোগ দিয়েই ফুল ফোটাচ্ছেন। লিগস কাপে দুরন্ত পারফরম্যান্স করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। এরইমধ্যে রোনাল্ডোর বিস্ফোরণ। দুরন্ত পারফরম্যান্স করে আল নাসেরের হয়ে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেলেন পর্তুগিজ মহাতারকা। সেইসঙ্গে দ্বিতীয় মরসুমের শুরুটাও দুরন্তভাবেই করলেন সিআরসেভেন।

গত মরসুমে(জানুয়ারি মাসে) আল নাসেরে যোগ দেওয়ার পর, সেই দেশের এক নম্বর লিগ সৌদি প্রো লিগ খেলেছিলেন রোনাল্ডো। তবে চেষ্টা করেও ক্লাবকে ট্রফি জেতাতে পারেননি। রানার্স হয়েছিল আল নাসের।মরসুমের শেষটা ট্রফিহীন ভাবে কাটলেও দ্বিতীয় মরসুমের শুরুতেই যেন পুরনো ছন্দে ফিরলেন রোনাল্ডো।

সিআরসেভেন

সব ব্যর্থতাগুলোকে যে আজও রোনাল্ডো নোটবুকে লিখে রাখেন, সময় মতো মাঠেই ফেরত দিয়ে দেন পায়ের আগুনে ঝলসে। শনিবার রাতে তাঁরই প্রমাণ দেখল আরব দুনিয়া। আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল রোনাল্ডো ব্রিগেড। এই টুর্নামেন্টের ফাইনালে আল নাসেরের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। ম্যাচটি ২-১ গোলে জিতল আল নাসের, স্পষ্টভাবে বললে জেতালেন রোনাল্ডো।

ম্যাচের ফল ২-১। প্রথমার্ধের ফলাফল ছিল ০-০। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে প্রথম গোল আসে। আল হিলালের মাইকেলের গোলে পিছিয়ে পড়ে আল নাসের।এরপর ৭০ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল ১০ জন হয়ে পড়ে একজন লাল কার্ড দেখায়। কিন্তু রোনাল্ডো যেন হাল ছাড়তে শেখেনি। ৭৪ মিনিটে সমতা ফেরান রোনাল্ডো। এরপর জয়সূচক গোলটি করলেন অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে।

রোনাল্ডো

এই ম্যাচ জিতে রোনাল্ডো পেয়ে গেলেন নিজের কেরিয়ারের ৩৫তম ট্রফি। সেই সঙ্গে ৬ ম্যাচে ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটিও নিজের নামেই করে নেন তিনি। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারও তাঁরই দখলে।রেকর্ড অঙ্কে আল নাসেরে যোগ দিয়ে দলকে প্রথম মরসুমে সাফল্য দিতে না পারায় শুরু হয়েছিল সমালোচনা। শনিবার সব সমালোচনার জবাব দিলেন।

সমাজ মাধ্যমে রোনাল্ডো লিখেছেন, "দলকে প্রথম বারের জন্য ট্রফি জেতাতে পেরে আমি ভীষণ গর্বিত। এই দারুণ জয়ের পিছনে ক্লাবের যাঁরা রয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাব সবসময় পাশে থাকার জন্য। সমর্থকদের দারুণ সমর্থনের জন্য ধন্যবাদ। এই ট্রফি আপনাদের জন্য।"


কথায় আছে 'ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি '। অর্থাৎ ফর্ম সাময়িক হলেও, ক্লাসটাই চিরস্থায়ী। সেই কথাই যেন ফের একবার প্রমাণ করে দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মরসুমের শুরুতেই ট্রফি জিতিয়ে আল নাসের সমর্থকদের স্বপ্নটা উস্কে দিলেন সিআরসেভেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+